প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ১৬ আগস্ট ২০২৬

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অভিযানে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার, ভেগে গেল কারবারিরা

আবদুর রাজ্জাক, ব্যুরো প্রধান, কক্সবাজার: 

কক্সবাজারের রামুতে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে গহীন জঙ্গলে পালিয়ে গেছে চোরাকারবারিরা।

শনিবার (১৫ আগস্ট) ভোররাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবিরের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ৪৮/৪ এস থেকে প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দোছড়ি তোন্দুলেরমুখ এলাকায় টহল দেওয়ার সময় কয়েকজন সন্দেহভাজন চোরাকারবারিকে দেখতে পায় বিজিবি। ধাওয়া দিলে তারা সঙ্গে থাকা একটি বস্তা ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত বস্তা থেকে ২০ কাটে থাকা ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্ত রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অভিযানে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার, ভেগে গেল কারবারিরা

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

আবদুর রাজ্জাক, ব্যুরো প্রধান, কক্সবাজার: 

কক্সবাজারের রামুতে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে গহীন জঙ্গলে পালিয়ে গেছে চোরাকারবারিরা।

শনিবার (১৫ আগস্ট) ভোররাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবিরের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ৪৮/৪ এস থেকে প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দোছড়ি তোন্দুলেরমুখ এলাকায় টহল দেওয়ার সময় কয়েকজন সন্দেহভাজন চোরাকারবারিকে দেখতে পায় বিজিবি। ধাওয়া দিলে তারা সঙ্গে থাকা একটি বস্তা ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত বস্তা থেকে ২০ কাটে থাকা ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্ত রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি