প্রাইম টিভি
প্রকাশ : শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

মাদারীপুরে পুলিশি অভিযান: হত্যা, মাদক ও কিশোর গ্যাং মামলার ৩ আসামি গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর পৌর এলাকার শহরের পার্শ্ববর্তী ‘নতুন মাদারীপুর’ থেকে হত্যা, মাদক ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন আসামিকে গ্রেপ্তার করেছে মাদারীপুর সদর থানা পুলিশ। গতকাল (বৃহস্পতিবার) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ এক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড, কিশোর গ্যাং পরিচালনা, মাদক ব্যবসা এবং চাঞ্চল্যকর হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে এলাকা অশান্ত করার চেষ্টা করছিলেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের পার্শ্ববর্তী নতুন মাদারীপুর এলাকা থেকে ওই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া শেষ করে আদালতে সোপর্দ করা হয়েছে।”

এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশি এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে থানা পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

মাদারীপুরে পুলিশি অভিযান: হত্যা, মাদক ও কিশোর গ্যাং মামলার ৩ আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর পৌর এলাকার শহরের পার্শ্ববর্তী ‘নতুন মাদারীপুর’ থেকে হত্যা, মাদক ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন আসামিকে গ্রেপ্তার করেছে মাদারীপুর সদর থানা পুলিশ। গতকাল (বৃহস্পতিবার) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ এক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড, কিশোর গ্যাং পরিচালনা, মাদক ব্যবসা এবং চাঞ্চল্যকর হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে এলাকা অশান্ত করার চেষ্টা করছিলেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের পার্শ্ববর্তী নতুন মাদারীপুর এলাকা থেকে ওই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া শেষ করে আদালতে সোপর্দ করা হয়েছে।”

এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশি এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে থানা পুলিশ।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি