চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ওমর ফারুক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ মো. আজম আলী (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত জেলার শিবগঞ্জ থানাধীন ঢোড়বোনা গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক আজম আলী ঢোড়বোনা গ্রামের মো. জেন্টু আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে আজম আলীর কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন