আবদুর রাজ্জাক এর রিপোর্ট
কক্সবাজারের টেকনাফে অভিনব কৌশলে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ১৬ হাজার ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। বুধবার (১২ আগস্ট) বিকালে শীলখালী চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটকৃতকৃত মাদক কারবারি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন ছোট হাবিরপাড়া গ্রামের বাসিন্দা নুরুল বশর এর ছেলে মোঃ ইসমাইল ।
উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার ১২ আগস্ট বিকাল আনুমানিক ৩ টা ৪০ মিনিটের সময় টেকনাফ থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ এবং বিজিবি ডগ হেনরি কর্তৃক তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়। তল্লাশীকালে ডগ হেনরি কর্তৃক প্রাইভেটকারের সিলিন্ডারের ভিতর থেকে অভিনব কায়দায় লুকানো ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় প্রাইভেটকার চালক মোঃ ইসমাইল কে এবং জব্দ করা হয় মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও ০১টি মোবাইল ফোন। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, উল্লিখিত ইয়াবা টেকনাফ হতে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন