প্রাইম টিভি

বুড়ো বয়সে ভীমরতি হয়েছে অলি আহমদের’: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ ‘বুড়ো বয়সে ভীমরতি’ রোগে ভুগছেন বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কিছু বেইমান থাকবে, যারা পট পরিবর্তন করবে, পক্ষ পরিবর্তন করবে। আমি ওই অবস্থানে এখন অলি আহমদ সাহেবকে দেখি। এর বেশি তাকে অপমান করে কোনো কথা বলতে চাই না। বুড়ো বয়সে ভীমরতি যাকে বলা হয়, উনি সেই রোগে ভুগছেন।’

সাক্ষাৎকারে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী করার বিষয়ে জানতে চাইলে ফজলুর রহমান বলেন, অলি আহমদের মতো একজন ব্যক্তি যদি ‘মানসিকভাবে বিপর্যস্ত’ না হতেন, তাহলে তিনি এমন প্রার্থী হতেন না।

তিনি দাবি করেন, ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে অলি আহমদের নির্বাচিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার ভাষ্য অনুযায়ী, ওই জোটের সর্বোচ্চ ভোট হতে পারে ৭৫ বা ৭৬টি, বিপরীতে অন্যদের ভোট রয়েছে ২২৫টি। ফলে অলি আহমদের প্রার্থী হওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ফজলুর রহমান আরও বলেন, ‘তাকে এখন আর আমি মুক্তিযুদ্ধের কেউ মনে করি না।’

এদিকে বিএনপির পক্ষ থেকে দুজন মনোনয়ন গ্রহণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি। তিনি বলেন, অনেকে বিএনপির নেতৃত্বকে ‘তারুণ্যের প্রতীক’ হিসেবে অভিহিত করলেও এখন তিনি তারুণ্যের চেয়ে ‘অভিজ্ঞতার প্রতীক’ হিসেবে বেশি গুরুত্বপূর্ণ।

ফজলুর রহমানের দাবি, দলের স্থায়ী কমিটির পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে নেতৃত্বকে এবং সঠিক সময়ে নির্ভুল ও নির্ভীকভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

বুড়ো বয়সে ভীমরতি হয়েছে অলি আহমদের’: ফজলুর রহমান

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি