প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি: বেলায়েত হাওলাদার

মাদারীপুরে মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পিস্তল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে সদর মডেল থানার চর খোয়াজপুর টেকেরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে চর খোয়াজপুর টেকেরহাট এলাকার আব্দুল জব্বার তালুকদারের মালিকানাধীন তিনতলা ভবনের তৃতীয় তলার উত্তর পাশের প্রথম ইউনিটের একটি ভাড়াটিয়া কক্ষ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পিস্তল উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, ওই কক্ষটি পলাতক আসামি সাব্বির হোসেন হৃদয়ের (২৬) বসতঘর।

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

মাদারীপুর প্রতিনিধি: বেলায়েত হাওলাদার

মাদারীপুরে মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পিস্তল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে সদর মডেল থানার চর খোয়াজপুর টেকেরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে চর খোয়াজপুর টেকেরহাট এলাকার আব্দুল জব্বার তালুকদারের মালিকানাধীন তিনতলা ভবনের তৃতীয় তলার উত্তর পাশের প্রথম ইউনিটের একটি ভাড়াটিয়া কক্ষ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পিস্তল উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, ওই কক্ষটি পলাতক আসামি সাব্বির হোসেন হৃদয়ের (২৬) বসতঘর।

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি