লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ১০ আগস্ট ২০২৬

দক্ষিণ গিলাতলায় পুলিশের অভিযানে ৮ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত সাগর আটক, বিভিন্ন থানায় ৭ মামলা!

শেখ শাহীন খুলনা বিভাগীয় প্রতিনিধি খুলনা:

খুলনার খানজাহান আলী থানার দক্ষিণ গিলাতলা এলাকায় পুলিশের অভিযানে  গত ৯ আগস্ট 

৮ পিস ইয়াবাসহ কেএমপির তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত সাগরকে আটক করা হয়েছে।

রোববার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে দক্ষিণ গিলাতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে খানজাহান আলী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক সাগরের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ৭টি মামলা রয়েছে। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের নজরদারিতে ছিলেন।

অভিযানের সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকের পর তাকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এদিকে দক্ষিণ গিলাতলা ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, মাদকের বিস্তার রোধে শুধু খুচরা বিক্রেতা নয়, এর সঙ্গে জড়িত মূল কারবারিদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।

খানজাহান আলী থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

দক্ষিণ গিলাতলায় পুলিশের অভিযানে ৮ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত সাগর আটক, বিভিন্ন থানায় ৭ মামলা!

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

শেখ শাহীন খুলনা বিভাগীয় প্রতিনিধি খুলনা:

খুলনার খানজাহান আলী থানার দক্ষিণ গিলাতলা এলাকায় পুলিশের অভিযানে  গত ৯ আগস্ট 

৮ পিস ইয়াবাসহ কেএমপির তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত সাগরকে আটক করা হয়েছে।

রোববার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে দক্ষিণ গিলাতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে খানজাহান আলী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক সাগরের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ৭টি মামলা রয়েছে। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের নজরদারিতে ছিলেন।

অভিযানের সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকের পর তাকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এদিকে দক্ষিণ গিলাতলা ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, মাদকের বিস্তার রোধে শুধু খুচরা বিক্রেতা নয়, এর সঙ্গে জড়িত মূল কারবারিদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।

খানজাহান আলী থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি