বর্ষীয়ান রাজনীতিক কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। তাকে এই পদে মনোনয়ন দেওয়ার কারণ জানিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "আমরা দেশের কল্যাণের জন্য আমাদের বিবেচনায় সর্বোত্তম ব্যক্তিটাকে দেশের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছি।"
রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলির নাম ঘোষণা করার পর তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, "গণতন্ত্রের সৌন্দর্যের জন্য দায়িত্ব হিসেবে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। আমরা মনে করি, সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। তাহলে গণতন্ত্রের গতি এবং সুস্বাস্থ্য ফিরে আসবে। আপনারা দোয়া করবেন, আমাদের প্রত্যেকটি কাজ যেন জাতির এবং দেশের কল্যাণের জন্য হয়। আমরা এ ব্যাপারে ইনশাআল্লাহ কোনো আপস করব না।"
১১ দলীয় ঐক্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেন, "আমরা হারব না জিতব, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে, আমরা জনগণের পাশে তাদের স্বার্থ রক্ষার জন্য সবসময় দাঁড়াব। আজকেও সেই মনোভাব নিয়ে আমরা সবাই এক হয়েছি। সর্বসম্মতিক্রমে উনারা আমার নাম প্রস্তাব করেছেন।"
নিজের সততা ও যোগ্যতার কথা উল্লেখ করে সাবেক এই বীর মুক্তিযোদ্ধা বলেন, "আমি একজন পরীক্ষিত মুক্তিযোদ্ধা, যার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই, শিক্ষাগত যোগ্যতার অভাব নেই। সুন্দর ও পরিচ্ছন্ন জীবনযাপন করেছি বলেই সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছেন। আমি সমগ্র জাতির কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা কখনো জাতির সঙ্গে বেইমানি করব না।"
বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সন্তোষ প্রকাশ করে বলেন, "আমরা অত্যন্ত আনন্দিত যে, আমাদের বিবেচনায় বাংলাদেশের প্রেসিডেন্ট পদের জন্য সবচেয়ে যোগ্য একজন ব্যক্তিকেই আমরা নির্বাচন ও মনোনয়ন দিতে পেরেছি।"

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন