প্রাইম টিভি

গণ-অভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির: রাশেদ খান

গণ-অভ্যুত্থানের সঙ্গে সর্বপ্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বেইমানি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের নিজ গ্রাম মুরারীদহ এলাকার ঐতিহ্যবাহী ‘মিয়ার দালান’ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, এতদিন ডা. শফিকুর রহমানকে মজলুম নেতা হিসেবে জানলেও গণ-অভ্যুত্থানের পর তার ‘মুখোশ’ উন্মোচিত হয়েছে। তার দাবি, গণ-অভ্যুত্থানের পর নিষিদ্ধ আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে জামায়াত আমির প্রথম বেইমানি করেছেন।

তিনি আরও বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতে ইসলামী অন্যায়, অপরাধ, মিথ্যাচার ও মুনাফেকির আশ্রয় নিয়েছে। নির্বাচনের আগে তারা ‘জান্নাতের টিকিট’ বিক্রি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ভূমিকা প্রসঙ্গে রাশেদ খান বলেন, গণ-অভ্যুত্থান পর্যন্ত নাহিদ ইসলাম সঠিক পথেই ছিলেন। তবে পরবর্তীতে জামায়াতে ইসলামীর ‘ফাঁদে পা দেওয়ার’ পর তিনি বিপথগামী হয়েছেন বলে মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের ইতিবাচক পরিবর্তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকা রয়েছে। ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের পরিবর্তন হবে বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

গণ-অভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির: রাশেদ খান

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

গণ-অভ্যুত্থানের সঙ্গে সর্বপ্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বেইমানি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের নিজ গ্রাম মুরারীদহ এলাকার ঐতিহ্যবাহী ‘মিয়ার দালান’ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, এতদিন ডা. শফিকুর রহমানকে মজলুম নেতা হিসেবে জানলেও গণ-অভ্যুত্থানের পর তার ‘মুখোশ’ উন্মোচিত হয়েছে। তার দাবি, গণ-অভ্যুত্থানের পর নিষিদ্ধ আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে জামায়াত আমির প্রথম বেইমানি করেছেন।

তিনি আরও বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতে ইসলামী অন্যায়, অপরাধ, মিথ্যাচার ও মুনাফেকির আশ্রয় নিয়েছে। নির্বাচনের আগে তারা ‘জান্নাতের টিকিট’ বিক্রি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ভূমিকা প্রসঙ্গে রাশেদ খান বলেন, গণ-অভ্যুত্থান পর্যন্ত নাহিদ ইসলাম সঠিক পথেই ছিলেন। তবে পরবর্তীতে জামায়াতে ইসলামীর ‘ফাঁদে পা দেওয়ার’ পর তিনি বিপথগামী হয়েছেন বলে মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের ইতিবাচক পরিবর্তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকা রয়েছে। ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের পরিবর্তন হবে বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি