বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিকভাবে দাফন হয়েছে। ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক তৎপরতা চালালে তা বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতির বিরুদ্ধে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল ও ইউট্যাবের যৌথ উদ্যোগে ‘ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির জন্য বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। এ বিষয়ে ভারত দায় এড়াতে পারে না। বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক মর্যাদা, সম্মান ও বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখেই দুই দেশের সম্পর্ক বজায় রাখতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে বিচার কার্যক্রম চলমান রয়েছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে বিচার ও রায় হয়েছে। এরপরও ভারতে অবস্থান করে আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়াকে বাংলাদেশ সমর্থন করে না।
জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এ আন্দোলন শুধু ৩৬ দিনের আন্দোলনের ফল নয়; এর পেছনে দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা রয়েছে। সম্মুখসারিতে থাকা শিক্ষার্থী ও তরুণদের অবদান অস্বীকার করা যাবে না, একই সঙ্গে দীর্ঘদিনের আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন তাদের অবদানও স্বীকার করতে হবে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনার পরিকল্পনার কথাও জানান তিনি। প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছরে সীমিত করা, সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্য তৈরির মতো সংস্কারের কথা তুলে ধরেন তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্য ধরে রাখতে হবে। মতপার্থক্য ও বিতর্ক থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য কোনোভাবেই দুর্বল করা যাবে না।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন