সরকারের কাজে কোনো ধরনের গাফিলতি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে রোটারিয়ান এম নাজমুল হাসান সম্পাদিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়ন যাত্রা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আমলাতন্ত্রের কেউ হোক কিংবা রাজনৈতিক ব্যক্তি—দায়িত্ব পালনে অবহেলা করলে প্রধানমন্ত্রী শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছেন। একই সঙ্গে যারা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন, তাদের উৎসাহিত করছেন।
প্রধানমন্ত্রীর পাঁচ মাসের কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং ভবিষ্যতে হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিভিন্ন পদক্ষেপও বইটিতে তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি সরেজমিনে দেখতে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং দিন-রাত কাজ করছেন।
বইয়ের গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, বই জ্ঞান ও অন্ধকার দূর করার অন্যতম মাধ্যম। মানবসভ্যতার অগ্রগতিতে বইয়ের কোনো বিকল্প নেই। সরকারের পাঁচ মাসের কার্যক্রমের তথ্য-উপাত্ত একত্র করে বইটিতে তুলে ধরা হয়েছে, যা ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে।
সরকারের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, সরকারের ভালো কাজ নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, এই বই তাদের অপপ্রচারের জবাব দিতে সহায়ক হবে। এতে প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড ও সরকারের বিভিন্ন উদ্যোগের তথ্য-উপাত্ত ও পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।
আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান নাজমুল হাসানের সভাপতিত্বে এবং সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদ আউয়ালসহ অনেকে।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন