সাদিয়া ইসলাম, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ(জামালপুর) প্রতিনিধি :
সব শিক্ষিত বেকারদের চাকুরি দেওয়া হবে। বেকাররা যাতে পরিবারের লোকজনদের ভালো পরিবেশে থাকতে এ চিন্তা করেই সরকার শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের চিন্তা করছে। তরুন সমাজ যাতে বিপদগামি না হয় সে বিষয়ে প্রশাসন ও সচেতন ব্যাক্তিদের ভূমিকা রাখতে হবে। ৭ আগষ্ট শুক্রবার দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা অডিটরিয়ামসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, যুব সমাজকে মাদক থেকে দুরে রাখার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। মন্ত্রী বকশীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার জন্য প্রশাসনকে নির্দেশ দেন। প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বর্তমান সরকার প্রতিশ্রুতির চাইতেও তিন গুন কাজ বেশি করবে।
উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনের সভাপত্বিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক সাবেক মন্ত্রী সিরাজুল হক।
অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি পিপি এডভোকেট আনিসুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার ও যুবদল সভাড়তি আব্দুল্লাহ সওদাগর।
আলোচনা সভার পূর্বে অডিটরিয়াম ভবনের উদ্বোধন এবং পরে বিভিন্ন তালিকাভুক্ত পরিবারের মাঝে নানা ত্রান সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন