পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নে ব্যক্তি উদ্যোগে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক অসহায়, দরিদ্র ও দুঃস্থ রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
শুক্রবার (৭ আগস্ট) সকালে বড়মাছুয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা এ ক্যাম্পে বিভিন্ন এলাকার নারী, পুরুষ ও প্রবীণ রোগীরা চিকিৎসাসেবা নিতে ভিড় করেন।
ক্যাম্পে শিশু, মেডিসিন ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও প্রেসক্রিপশন প্রদান করেন। চিকিৎসা শেষে প্রত্যেক রোগীকে বিনামূল্যে দুই থেকে তিন ধরনের প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
এ মানবিক উদ্যোগের উদ্যোক্তা মেহেদী হাসান খান বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা জানান, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে তারা উপকৃত হয়েছেন। তারা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত এমন ক্যাম্প আয়োজনের দাবি জানান।
স্থানীয় বাসিন্দাদের মতে, গ্রামীণ এলাকায় স্বল্প আয়ের মানুষের জন্য এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন