লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

রায়পুরার বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ে সভাপতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরার বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের সভাপতি নাজমা জাহান ও অভিভাবক সদস্য মো. ওবায়দুল্লাহর উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে বিদ্যালয়ের সভাপতি নাজমা জাহান বলেন, বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি, সবুজ পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণকে আরও সবুজ ও মনোরম করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নুল আবেদীন, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আলী ইমাম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ উদ্যোগকে বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের মধ্যে সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন উপস্থিত শিক্ষকরা।

# আমজাদ হোসেন

নরসিংদী প্রতিনিধি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

রায়পুরার বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ে সভাপতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরার বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের সভাপতি নাজমা জাহান ও অভিভাবক সদস্য মো. ওবায়দুল্লাহর উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে বিদ্যালয়ের সভাপতি নাজমা জাহান বলেন, বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি, সবুজ পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণকে আরও সবুজ ও মনোরম করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নুল আবেদীন, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আলী ইমাম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ উদ্যোগকে বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের মধ্যে সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন উপস্থিত শিক্ষকরা।

# আমজাদ হোসেন

নরসিংদী প্রতিনিধি

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি