প্রাইম টিভি
আপডেট : শনিবার, ০৮ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় সর্বরোগের চার ভুয়া চিকিৎসক আটক" মুসলেকা ও জরিমানা দিয়ে রক্ষা।

গ্রামের সহজ সরল গরীব মানুষের কাছে সর্বরোগের ঔষুধ বিক্ৰয় যাদের কাছে ঔষুধ বিক্রয় করেছে তাদের টাকা ফেরত দিয়ে,প্রত‍্যেক ভুয়া ডাক্তারদের ১০,০০০/-‐ টাকা করে জরিমানা ,মুচলেকা আদায় এবং ঔষুধ জব্দ করা হয় ।

৬ আগস্ট চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১০ নম্বর কেঁওচিয়া ইউনিয়নে ডাক্তার পরিচয়ে বাড়ি বাড়ি গিয়ে ঔষধ বিক্রির নামে প্রতারণাকালে ৪ জন ভুয়া ডাক্তারকে আটক করেছে এলাকাবাসী। পরবর্তীতে ঘটনা সত্য প্রমাণিত হওয়ায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের জরিমানা ও মুচলেকা নিয়ে আগামীতে এইরকম অপকর্ম না করার শপথ পড়ে অঙ্গিকার করেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, কেঁওচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় একদল প্রতারক চক্র নিজেদের ডাক্তার পরিচয়ে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ও সরলমনা শত শত নারীকে নানা রোগের ভীতি দেখিয়ে নিম্নমানের ও অননুমোদিত ঔষধ বিক্রি করে আসছিল। একপর্যায়ে তাদের কথাবার্তা ও কর্মকাণ্ডে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করা হয়।

​পরবর্তীতে স্থানীয়রা আটককৃত ৪ প্রতারককে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যান। সেখানে নির্বাহী কর্মকর্তা  আটককৃত ব্যক্তিরা তাদের অপকর্মের কথা স্বীকার করে। ঘটনার মূল সূত্র, স্বীকারোক্তি ও যাবতীয় প্রমাণ মেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতারক চক্রটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

​আটককৃত প্রতারকরা হলেন: ​মোঃ আকিরুল ইসলাম, পিতা: মোঃ লাঠ মিয়া, থানা: ইসলামপুর, জেলা: জামালপুর।

​মোঃ হারুন, পিতা: মৃত্যু  সালাম, সাং: ইসলামপুর ৬নং ওয়ার্ড, থানা: ইসলামপুর, জেলা: জামালপুর।

​মোঃ সেলিম — পিতা: মোতালেব, সাং: জামালপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড, থানা ও জেলা: জামালপুর।

​মোঃ ইনছান — পিতা: মোঃ হান্নান, সাং: বাঘের হাঁটা (মনসুরামিল), ১১ নং পৌরসভা, থানা ও জেলা: জামালপুর।

​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে এবং জনস্বার্থে এ ধরনের ভণ্ড ও ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সাথে না বুঝে বা যাচাই না করে কারো কাছ থেকে ঔষধ না কেনার জন্য সাধারণ জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় সর্বরোগের চার ভুয়া চিকিৎসক আটক" মুসলেকা ও জরিমানা দিয়ে রক্ষা।

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি