জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এনসিপি জানিয়েছে, সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম সদস্যসচিব ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সেল ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সেলের সদস্যরা উপস্থিত থাকবেন।
তবে সংবাদ সম্মেলনের আলোচ্য বিষয় বা এজেন্ডা সম্পর্কে দলটির পক্ষ থেকে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
রাজনৈতিক অঙ্গনে এ সংবাদ সম্মেলনকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন