লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

লিজেন্ডারি ক্রিকেটলীগের ফাইনালে  ফাহিম আফিফ এলিভেন ক্রিকেট ক্লাব বিজয়ী

টাঙ্গাইলের ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনে ‘এ. কে. সিকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

ক্রিকেট শিখতে চীনের বিশ্ববিদ্যালয় দল বিকেএসপিতে

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে কোকো স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঢাকায় প্রীতি ম্যাচ খেলতে বাফুফেকে ব্রাজিলের বেশ কিছু শর্ত

লম্বা চুল ছেঁটে ‘বাজ কাট’ লুকে চমকে দিলেন হালান্ড

ফুলবাড়ী গেটে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: মেসার্স আন্নাফি ব্রাদার্সের হয়ে মাঠে যুবনেতা বাপ্পী

কমলাপুর স্টেডিয়ামে চরম অব্যবস্থাপনা: ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী, প্রশাসক বরখাস্ত

সাকিবকে ইঙ্গিত করে পোস্ট? ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ লিখলেন আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কারও নাম উল্লেখ না করেই কঠোর মন্তব্য করেছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের ধারণা, তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে ইঙ্গিত করেছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দেওয়া ওই পোস্টে আসিফ লেখেন, “দেশের গ্রেট প্লেয়ার হিসেবে তার প্রতি সিমপ্যাথি ছিল। আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট। বিলম্বিত বোধোদয়ের জন্য আমি লজ্জিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী।”

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই মনে করছেন, সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অনলাইন সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের অংশগ্রহণের বিষয়টিকেই ইঙ্গিত করেছেন তিনি। তবে পোস্টে আসিফ আকবর কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি।

এদিকে সাকিব আল হাসানকে ঘিরে আরেকটি ঘটনাও আলোচনায় এসেছে। বুধবার (৫ আগস্ট) রাতে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় তার পৈতৃক বাড়িতে হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ, ককটেল সদৃশ বস্তু ছোড়া এবং আগুন দেওয়ার চেষ্টা করে বলে জানিয়েছে পুলিশ।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অগ্নিসংযোগের চেষ্টার প্রাথমিক আলামত পেয়েছে। কয়েকটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার খাইরুল হাসান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

তবে আসিফ আকবরের ফেসবুক পোস্টের বিষয়ে কিংবা সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে এখন পর্যন্ত সাকিব আল হাসান বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

সাকিবকে ইঙ্গিত করে পোস্ট? ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ লিখলেন আসিফ আকবর

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কারও নাম উল্লেখ না করেই কঠোর মন্তব্য করেছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের ধারণা, তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে ইঙ্গিত করেছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দেওয়া ওই পোস্টে আসিফ লেখেন, “দেশের গ্রেট প্লেয়ার হিসেবে তার প্রতি সিমপ্যাথি ছিল। আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট। বিলম্বিত বোধোদয়ের জন্য আমি লজ্জিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী।”

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই মনে করছেন, সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অনলাইন সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের অংশগ্রহণের বিষয়টিকেই ইঙ্গিত করেছেন তিনি। তবে পোস্টে আসিফ আকবর কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি।

এদিকে সাকিব আল হাসানকে ঘিরে আরেকটি ঘটনাও আলোচনায় এসেছে। বুধবার (৫ আগস্ট) রাতে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় তার পৈতৃক বাড়িতে হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ, ককটেল সদৃশ বস্তু ছোড়া এবং আগুন দেওয়ার চেষ্টা করে বলে জানিয়েছে পুলিশ।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অগ্নিসংযোগের চেষ্টার প্রাথমিক আলামত পেয়েছে। কয়েকটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার খাইরুল হাসান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

তবে আসিফ আকবরের ফেসবুক পোস্টের বিষয়ে কিংবা সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে এখন পর্যন্ত সাকিব আল হাসান বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি