প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ০৩ আগস্ট ২০২৬

দুই টি বিদেশি পিস্তলসহ তিন অস্ত্রধারী সন্ত্রাসী কে গ্রেফতার করেছে র‍্যাব ৬

বিপ্লব মল্লিকের রিপোর্টঃ

খুলনা মহানগরীর লবণচরা থানার রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি, ম্যাগাজিন ও নগদ ১ লাখ ৫৩ হাজার ৩০০ টাকাসহ ‘বি কোম্পানি’ নামে পরিচিত একটি সন্ত্রাসী গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৬-এর স্পেশাল কোম্পানি।

রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন— ইলিয়াস সরদার (৪২), পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিয়াপাড়া এলাকার বাসিন্দা; সুজন (৩৮), গোপালগঞ্জ সদর উপজেলার বকুলতলা এলাকার বাসিন্দা; এবং নান্না বেপারি (৫৭), বরগুনার বেতাগী উপজেলার আমুয়া বেপারি পাড়ার বাসিন্দা।

র‍্যাব জানায়, অভিযানের সময় নান্না বেপারির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ইলিয়াস সরদার ও সুজনের হেফাজত থেকে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি এবং নগদ ১ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামত উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

র‍্যাবের দাবি, গ্রেফতারকৃতদের পুলিশ ক্লিয়ারেন্স (পিসি-পি আর) পর্যালোচনায় দেখা গেছে, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ছাড়াও পিরোজপুর ও বরগুনা জেলায় তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।

র‍্যাব-৬ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে উদ্ধার করা আলামতসহ তাদেরকে খুলনা মহানগরীর লবণচরা থানায় হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

দুই টি বিদেশি পিস্তলসহ তিন অস্ত্রধারী সন্ত্রাসী কে গ্রেফতার করেছে র‍্যাব ৬

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

বিপ্লব মল্লিকের রিপোর্টঃ

খুলনা মহানগরীর লবণচরা থানার রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি, ম্যাগাজিন ও নগদ ১ লাখ ৫৩ হাজার ৩০০ টাকাসহ ‘বি কোম্পানি’ নামে পরিচিত একটি সন্ত্রাসী গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৬-এর স্পেশাল কোম্পানি।

রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন— ইলিয়াস সরদার (৪২), পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিয়াপাড়া এলাকার বাসিন্দা; সুজন (৩৮), গোপালগঞ্জ সদর উপজেলার বকুলতলা এলাকার বাসিন্দা; এবং নান্না বেপারি (৫৭), বরগুনার বেতাগী উপজেলার আমুয়া বেপারি পাড়ার বাসিন্দা।

র‍্যাব জানায়, অভিযানের সময় নান্না বেপারির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ইলিয়াস সরদার ও সুজনের হেফাজত থেকে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি এবং নগদ ১ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামত উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

র‍্যাবের দাবি, গ্রেফতারকৃতদের পুলিশ ক্লিয়ারেন্স (পিসি-পি আর) পর্যালোচনায় দেখা গেছে, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ছাড়াও পিরোজপুর ও বরগুনা জেলায় তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।

র‍্যাব-৬ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে উদ্ধার করা আলামতসহ তাদেরকে খুলনা মহানগরীর লবণচরা থানায় হস্তান্তর করা হবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি