রিপোর্ট: মোঃ মাইন উদ্দিন (সাগর), চট্টগ্রাম।
বিশেষ অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার খুনসহ ডাকাতি মামলায় যাবৎজীবন সাজাওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি শহীদুল ইসলাম প্রকাশ মাসুদ প্রকাশ মাসুম'কে ফেনী জেলার দাগনভুঁইয়া থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭ চট্টগ্রাম সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মামলার নং-২৩, তারিখ-১৬ মে ২০০৯ইং, ধারাঃ-৩০২/৩৯৬/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলার যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত সাজাওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শহীদুল ইসলাম মাসুদ ফেনী জেলার দাগনভূইয়া থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০১ আগষ্ট ২০২৬ইং তারিখে আনুমানিক সকাল ৯টা ২৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার দাগনভুইয়া থানাধীন সিলনিয়া মাথা এলাকায় অভিযান পরিচালনা করে সাজাওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি শহীদুল ইসলাম প্রকাশ মাসুদ, প্রকাশ মাসুম (৪৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার শহীদুল, সোনাগাজী থানাধীন দক্ষিণ চরচান্দিয়া গ্রামের মৃত ফজলুল হকের পুত্র।
আটককৃত আসামীকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন র্যাব-৭, চট্টগ্রাম।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন