প্রাইম টিভি
আপডেট : রোববার, ০২ আগস্ট ২০২৬

গাজীপুরে মাদ্রাসা ভবনের ফ্ল্যাট থেকে নারী-পুরুষ আটক: পরকীয়া ও পূর্ববিরোধের দাবি ​

গাজীপুরে মাদ্রাসার ফ্ল্যাট থেকে নারী-পুরুষ আটক, নানা গুঞ্জন

গাজীপুর মহানগরের গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের শহীদ সিদ্দিক রোডে অবস্থিত ‘নিস বাতুল কোরআন মডেল মাদ্রাসা’ ভবনের অষ্টম তলা থেকে এক নারী ও এক পুরুষকে আটকের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
​গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটক হওয়া নারীর নাম নুপুর (কালিয়াকৈর উপজেলার বাসিন্দা)। তিনি গাছা থানার পূর্ব কলমেশ্বর এলাকায় ভাড়া থাকেন। অপর আটক ব্যক্তি শাহ আলম শেখ, যিনি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
​স্থানীয়দের দাবি, শাহ আলম শেখের বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে এবং তিনি নিজের একটি ফ্ল্যাট নুপুরের কাছে ভাড়া দিয়েছিলেন। ঘটনার পর পরকীয়াজনিত নানা আলোচনা-সমালোচনা ছড়িয়ে পড়লেও পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী আনুষ্ঠানিকভাবে এমন কোনো অভিযোগের সত্যতা নিশ্চিত করেনি।
​এ বিষয়ে জানতে চাইলে গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান জানান, ঘটনার বিস্তারিত তথ্য থানায় পাওয়া যাবে।
​পরবর্তী আপডেট সম্পর্কে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী জানান, “আটক দুই ব্যক্তিকে আইন অনুযায়ী প্রযোজ্য ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। পুরুষ ব্যক্তিটি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে পরকীয়া ও পূর্ববিরোধের জের বলে দাবি করেছেন।”
​পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই সমাধান ও পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

গাজীপুরে মাদ্রাসা ভবনের ফ্ল্যাট থেকে নারী-পুরুষ আটক: পরকীয়া ও পূর্ববিরোধের দাবি ​

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

গাজীপুর মহানগরের গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের শহীদ সিদ্দিক রোডে অবস্থিত ‘নিস বাতুল কোরআন মডেল মাদ্রাসা’ ভবনের অষ্টম তলা থেকে এক নারী ও এক পুরুষকে আটকের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
​গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটক হওয়া নারীর নাম নুপুর (কালিয়াকৈর উপজেলার বাসিন্দা)। তিনি গাছা থানার পূর্ব কলমেশ্বর এলাকায় ভাড়া থাকেন। অপর আটক ব্যক্তি শাহ আলম শেখ, যিনি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
​স্থানীয়দের দাবি, শাহ আলম শেখের বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে এবং তিনি নিজের একটি ফ্ল্যাট নুপুরের কাছে ভাড়া দিয়েছিলেন। ঘটনার পর পরকীয়াজনিত নানা আলোচনা-সমালোচনা ছড়িয়ে পড়লেও পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী আনুষ্ঠানিকভাবে এমন কোনো অভিযোগের সত্যতা নিশ্চিত করেনি।
​এ বিষয়ে জানতে চাইলে গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান জানান, ঘটনার বিস্তারিত তথ্য থানায় পাওয়া যাবে।
​পরবর্তী আপডেট সম্পর্কে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী জানান, “আটক দুই ব্যক্তিকে আইন অনুযায়ী প্রযোজ্য ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। পুরুষ ব্যক্তিটি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে পরকীয়া ও পূর্ববিরোধের জের বলে দাবি করেছেন।”
​পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই সমাধান ও পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি