প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

এনসিপির গাড়িবহরে হামলা: বিএনপিকে দায়ী করে নাহিদ ইসলামের অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, খালেদা জিয়ার গাড়িবহরে একসময় যেভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল, একই কায়দায় বর্তমানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এনসিপির ওপর হামলা চালাচ্ছে।

বৃহস্পতিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মরণে: অগ্নিঝরা জুলাই, রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার সংস্কার চায় না এবং দেশে নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থানও দেখতে চায় না। এ কারণেই বারবার এ ধরনের হামলার ঘটনা ঘটছে বলে তিনি দাবি করেন।

এর আগে সিলেটের গোলাপগঞ্জে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ সময় এনসিপির যুগ্ম সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না। তাই ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তিনি প্রকাশ্যে মন্তব্য করবেন না বলেও জানান।

উল্লেখ্য, গোলাপগঞ্জে দলের ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়া এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ এবং কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। হামলার সময় দুর্বৃত্তরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেয় বলে অভিযোগ করা হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

এনসিপির গাড়িবহরে হামলা: বিএনপিকে দায়ী করে নাহিদ ইসলামের অভিযোগ

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, খালেদা জিয়ার গাড়িবহরে একসময় যেভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল, একই কায়দায় বর্তমানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এনসিপির ওপর হামলা চালাচ্ছে।

বৃহস্পতিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মরণে: অগ্নিঝরা জুলাই, রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার সংস্কার চায় না এবং দেশে নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থানও দেখতে চায় না। এ কারণেই বারবার এ ধরনের হামলার ঘটনা ঘটছে বলে তিনি দাবি করেন।

এর আগে সিলেটের গোলাপগঞ্জে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ সময় এনসিপির যুগ্ম সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না। তাই ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তিনি প্রকাশ্যে মন্তব্য করবেন না বলেও জানান।

উল্লেখ্য, গোলাপগঞ্জে দলের ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়া এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ এবং কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। হামলার সময় দুর্বৃত্তরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেয় বলে অভিযোগ করা হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি