ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা থানা এলাকায় বেপরোয়া গতির কাভার্ডভ্যানের চাপায় জাহানারা বেগম (৭২) নামে এক বৃদ্ধা ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) আনুমানিক দুপুর ১টা ১৫ মিনিটে মহাসড়কের কুনিয়া তারগাছ সংলগ্ন আনোয়ার ইস্পাতের গেটের সামনে গাজীপুরগামী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জাহানারা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার সৈয়দাবাদ গ্রামের মৃত আব্দুল গফুর ও মৃত সোনাবান নেসার কন্যা। তিনি দীর্ঘদিন ধরে টঙ্গী পূর্ব থানার গাজীপুরা পাগলীর মায়ের মাজার সংলগ্ন কাজীবাড়িতে বসবাস করতেন এবং স্থানীয় এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত ও বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ-১৩-০৩২৯) বৃদ্ধাকে পিষ্ট করে চলে যাওয়ার চেষ্টা করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনা দেখে স্থানীয় উৎসুক জনতা ধাওয়া দিয়ে গাড়িটি থামায় এবং চালক মোহাম্মদ বেলালকে (৪৯) আটক করে পুলিশে সোপর্দ করে। আটক চালক বরিশাল জেলার উজিরপুর থানার দক্ষিণ মোরাকাটি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।
এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রাব্বানী জানান, আটককৃত চালক এবং ঘাতক কাভার্ডভ্যানটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়েরের আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন