প্রাইম টিভি

এনসিপির সংবাদ সম্মেলন:

গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ এনসিপির

গাজীপুরে এনসিপির সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধারাবাহিক ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির অভিযোগ, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে কার্যক্রম চালালেও আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

সোমবার (২৭ জুলাই) গাজীপুর মহানগরের শহীদ বরকত সরণীতে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন এনসিপির নেতা অ্যাডভোকেট আলী নাসের খান।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে চলাফেরা, মিছিল এবং অর্থায়নের মতো কার্যক্রম পরিচালনা করছেন। তবে পুলিশ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না। তার দাবি, গাছা থানা আওয়ামী লীগ নেতা আব্দুর রহিমকে দুই দফা গ্রেপ্তার করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে।

আলী নাসের খান অভিযোগ করেন, গাজীপুরকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করতে জনগণ ত্যাগ স্বীকার করলেও বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল করছেন। তিনি বলেন, পুলিশ আগাম তথ্য পাওয়ার পরও এসব কর্মসূচি প্রতিরোধ করতে পারেনি।

সাম্প্রতিক কয়েকটি ঘটনার উল্লেখ করে তিনি দাবি করেন, ২১ মে গাছা এলাকায় যুবলীগ, ২১ জুন বাসন থানায় মহানগর ছাত্রলীগ, ৩ জুলাই রাজেন্দ্রপুরে ছাত্রলীগ, ১৬ জুলাই বাসন থানায় ছাত্রলীগ এবং সর্বশেষ ২৬ জুলাই গাছা এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। এসব বিষয়ে পুলিশকে আগেই অবহিত করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

এনসিপি নেতার ভাষ্য, নিষিদ্ধ সংগঠনের মিছিলের বিষয়ে জেলা পুলিশ ও মহানগর পুলিশকে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়েছিল। তবুও মিছিল প্রতিরোধ ও সংশ্লিষ্টদের গ্রেপ্তারে ব্যর্থতার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহি করতে হবে।

আব্দুর রহিম প্রসঙ্গে আলী নাসের খান বলেন, তার বিরুদ্ধে সিআর ও জিআর মামলা রয়েছে। এছাড়া ওলামা লীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইসমাইলের বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, চাঁদাবাজি ও ভূমি দখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে ওই ব্যক্তি অর্থায়ন করছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে এনসিপি গাজীপুর মহানগর যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম তারেক, জাতীয় কৃষকশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খোকন, মহানগর যুবশক্তির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মাস্টার, গাছা থানা যুবশক্তির আহ্বায়ক আবু বকর সিদ্দিকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের দ্রুত গ্রেপ্তার, তাদের সম্পদ বাজেয়াপ্ত এবং জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানায় এনসিপি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ এনসিপির

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি