প্রাইম টিভি

‘প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি’— দাবি হাসনাত আবদুল্লাহর

চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এক পথসভায় হাসনাত আবদুল্লাহ ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার নির্বাচনের ফলাফল ও গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

সোমবার বিকেলে চুয়াডাঙ্গায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ স্লোগানে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন নিয়ে নানা বিতর্ক ছিল। তার দাবি, ২০২৬ সালের নির্বাচনেও ভোটগ্রহণের পর ফলাফল নিয়ে অনিয়ম হয়েছে। তিনি অভিযোগ করেন, ‘আগে ভোট চুরি হতো, এখন ভোটের ফল চুরি করা হয়েছে।’

তিনি আরও বলেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলেও পরে সেই রায় বাস্তবায়ন করা হয়নি। তার অভিযোগ, নির্বাচনের পর বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ শুরু হয়েছে এবং ব্যাংক ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন খাতে রাজনৈতিক প্রভাব বিস্তার করা হচ্ছে।

পুলিশ সদস্যদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা কোনো দলের নন, আপনারা দেশের ১৬ কোটি মানুষের। আপনারা আর কোনো দলের তাঁবেদার হবেন না।’ তিনি আরও অভিযোগ করেন, অভ্যুত্থানের পর পুলিশ সংস্কারের যে আলোচনা শুরু হয়েছিল, নির্বাচনের পর তা আর এগোয়নি।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেন, গণভোটের রায় বাস্তবায়িত হলে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) ভিত্তিতে সংসদের উচ্চকক্ষ গঠনের সুযোগ তৈরি হবে। তিনি সরকারের প্রতি গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান এবং নির্বাচন কমিশনে দলীয় লোক নিয়োগের অভিযোগ তুলে নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

দলের যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষারও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর জনগণের প্রত্যাশা উপেক্ষা করে বিভিন্ন ক্ষেত্রে আবারও দলীয়করণের প্রবণতা শুরু হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভা যৌথভাবে সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব আলমগীর হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. আলী রুশদী মজনু।

এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সংগঠক (পশ্চিমাঞ্চল) ডা. মাহমুদা মিতু এমপি, মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুম এমপি, যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পথসভায় দলের নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও অংশ নেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

‘প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি’— দাবি হাসনাত আবদুল্লাহর

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি