নিজস্ব প্রতিবেদক |
জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, বিভিন্ন অংশীজনের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ আন্দোলন-সংগ্রামের বীরোচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তিও এসব কর্মসূচির মাধ্যমে পালন করা হবে।
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ ও ২৯ জুলাই সারা দেশের বিভিন্ন স্থানে বিশেষ কর্মসূচি পালন করবে সংগঠনটি।
এই দুই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের নেতাকর্মীরা জুলাই-আগস্টের সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। একই সঙ্গে শহীদদের কবর জিয়ারত, তাদের রুহের মাগফিরাত কামনা এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এ সময় সরকার ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্যদের কাছে উপহারসামগ্রীও পৌঁছে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন