লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬

ঢামেক হাসপাতাল চত্বরে দুই অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বরে দুই অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অসুস্থ অবস্থায় ওই দুই নারীকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, জরুরি বিভাগের পাশে দুই নারী অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন। পথচারীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ক্যাম্পের সদস্যরা ও জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলীর সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মৃত দুই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং দীর্ঘদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অবস্থান করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণেই তাদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃত দুই নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে শাহবাগ থানা পুলিশ তদন্ত শুরু করবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ঢামেক হাসপাতাল চত্বরে দুই অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বরে দুই অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অসুস্থ অবস্থায় ওই দুই নারীকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, জরুরি বিভাগের পাশে দুই নারী অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন। পথচারীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ক্যাম্পের সদস্যরা ও জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলীর সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মৃত দুই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং দীর্ঘদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অবস্থান করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণেই তাদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃত দুই নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে শাহবাগ থানা পুলিশ তদন্ত শুরু করবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি