লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬

মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আগামী মঙ্গলবার (২৮ জুলাই) প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন। এদিন দুপুর ১২টায় তিনি বঙ্গভবনে পৌঁছে আনুষ্ঠানিকভাবে অফিস করবেন।

রোববার (২৬ জুলাই) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য নির্বাচিত হলেও তিনি তিন বছর তিন মাস দায়িত্ব পালনের পর পদত্যাগ করেন। তার পদত্যাগের পর একই দিন জাতীয় সংসদের স্পিকারের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণের পর রোববার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ, স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ এবং স্বাক্ষর করেন।

এ সময় সশস্ত্র বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে রাজধানীর জিয়া উদ্যানে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সোমবারের আনুষ্ঠানিক দায়িত্ব পালনের আগে এসব কর্মসূচির মধ্য দিয়ে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ-পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আগামী মঙ্গলবার (২৮ জুলাই) প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন। এদিন দুপুর ১২টায় তিনি বঙ্গভবনে পৌঁছে আনুষ্ঠানিকভাবে অফিস করবেন।

রোববার (২৬ জুলাই) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য নির্বাচিত হলেও তিনি তিন বছর তিন মাস দায়িত্ব পালনের পর পদত্যাগ করেন। তার পদত্যাগের পর একই দিন জাতীয় সংসদের স্পিকারের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণের পর রোববার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ, স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ এবং স্বাক্ষর করেন।

এ সময় সশস্ত্র বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে রাজধানীর জিয়া উদ্যানে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সোমবারের আনুষ্ঠানিক দায়িত্ব পালনের আগে এসব কর্মসূচির মধ্য দিয়ে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ-পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি