প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ২৫ জুলাই ২০২৬

আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের ঘোষণা, ৩৬ দিনের আন্দোলন স্থগিত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের কেন্দ্রীয় সরকার আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়ার পর টানা ৩৬ দিন ধরে নয়াদিল্লির যন্তর মন্তরে চলা আন্দোলন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) এক যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলন সমাপ্তির ঘোষণা দেয় সংগঠনটি।

নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়মের প্রতিবাদে গত ৩৬ দিন ধরে যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল সিজেপি। আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শনিবার সকালে তিনি পদত্যাগ করলে আন্দোলনের সেই দাবি পূরণ হয়।

এরপর সরকারের সঙ্গে একাধিক দফায় বৈঠকে বসে সিজেপির প্রতিনিধিদল। বৈঠক শেষে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সরকার তাদের সব দাবি মেনে নিয়েছে।

সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব পুলিশি মামলা ও এফআইআর প্রত্যাহার, পাশাপাশি পরীক্ষার অনিয়মে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী পরিবারগুলোর জন্য নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

সরকারের এ প্রতিশ্রুতিতে সন্তোষ প্রকাশ করে সিজেপি নেতৃত্ব আন্দোলন কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে। একই সঙ্গে যন্তর মন্তরে অবস্থানরত আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়।

সূত্র: দ্য হিন্দু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের ঘোষণা, ৩৬ দিনের আন্দোলন স্থগিত

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের কেন্দ্রীয় সরকার আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়ার পর টানা ৩৬ দিন ধরে নয়াদিল্লির যন্তর মন্তরে চলা আন্দোলন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) এক যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলন সমাপ্তির ঘোষণা দেয় সংগঠনটি।

নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়মের প্রতিবাদে গত ৩৬ দিন ধরে যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল সিজেপি। আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শনিবার সকালে তিনি পদত্যাগ করলে আন্দোলনের সেই দাবি পূরণ হয়।

এরপর সরকারের সঙ্গে একাধিক দফায় বৈঠকে বসে সিজেপির প্রতিনিধিদল। বৈঠক শেষে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সরকার তাদের সব দাবি মেনে নিয়েছে।

সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব পুলিশি মামলা ও এফআইআর প্রত্যাহার, পাশাপাশি পরীক্ষার অনিয়মে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী পরিবারগুলোর জন্য নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

সরকারের এ প্রতিশ্রুতিতে সন্তোষ প্রকাশ করে সিজেপি নেতৃত্ব আন্দোলন কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে। একই সঙ্গে যন্তর মন্তরে অবস্থানরত আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়।

সূত্র: দ্য হিন্দু

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি