প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ২৫ জুলাই ২০২৬

কালিয়াকৈরে লাইসেন্স না থাকায় জেনারেল হাসপাতালকে জরিমানা

ব্যক্তি উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন শতাধিক রোগী

সাতকানিয়ায় বন্যাদুর্গত ২৫০০  মানুষকে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা বিনামূল্যে ওষুধ বিতরণ।

ঝুঁকি নিয়ে অস্ত্রোপচার, প্রসূতি ও নবজাতকের প্রাণ বাঁচালেন গাইনি বিশেষজ্ঞ ডা. আরিফা মেহের রুমি

সদরে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের মনগড়া কর্মস্থলে উপস্থিতি

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৫

মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিনে মেয়াদোত্তীর্ণ ওষুধের পাহাড়!স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনে চাঞ্চল্যকর চিত্র।

দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, উপজেলা হাসপাতালে চালু হবে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট: স্বাস্থ্যমন্ত্রী

মোরেলগঞ্জ ৫০ শয্যা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়ম খতিয়ে দেখলেন

বিপ্লব মল্লিক, বাগেরহাট:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)।

শনিবার সকাল ১১টার দিকে তিনি হাসপাতালে উপস্থিত হয়ে রোগীদের চিকিৎসাসেবার মান, ওষুধের মজুত ও মেয়াদ, হাসপাতালের বিভিন্ন অনিয়ম, খাবারের মান এবং চিকিৎসক সংকটসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং প্রায় আড়াই ঘণ্টা ধরে সেবার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি বলেন, “সাধারণ জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। অতীতের উদাহরণ দিয়ে লাভ নেই, আমরা চাই সারা বাংলাদেশে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে। কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায়, সেই লক্ষ্যেই কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “গরিব ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে আমাদের যা কিছু আছে, তা দিয়েই কাজ করতে হবে। এ কারণে মোরেলগঞ্জ ৫০ শয্যা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।”

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকারদার, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহসহ স্থানীয় কর্মকর্তারা।

এদিকে হাসপাতালের বিভিন্ন সময়ে মজুত করা মেয়াদোত্তীর্ণ ওষুধ যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। পরে তিনি হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারি ক্লিনিক পরিদর্শন করেন এবং সেখানে কিছু অসংগতি দেখতে পান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

মোরেলগঞ্জ ৫০ শয্যা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়ম খতিয়ে দেখলেন

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

বিপ্লব মল্লিক, বাগেরহাট:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)।

শনিবার সকাল ১১টার দিকে তিনি হাসপাতালে উপস্থিত হয়ে রোগীদের চিকিৎসাসেবার মান, ওষুধের মজুত ও মেয়াদ, হাসপাতালের বিভিন্ন অনিয়ম, খাবারের মান এবং চিকিৎসক সংকটসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং প্রায় আড়াই ঘণ্টা ধরে সেবার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি বলেন, “সাধারণ জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। অতীতের উদাহরণ দিয়ে লাভ নেই, আমরা চাই সারা বাংলাদেশে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে। কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায়, সেই লক্ষ্যেই কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “গরিব ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে আমাদের যা কিছু আছে, তা দিয়েই কাজ করতে হবে। এ কারণে মোরেলগঞ্জ ৫০ শয্যা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।”

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকারদার, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহসহ স্থানীয় কর্মকর্তারা।

এদিকে হাসপাতালের বিভিন্ন সময়ে মজুত করা মেয়াদোত্তীর্ণ ওষুধ যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। পরে তিনি হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারি ক্লিনিক পরিদর্শন করেন এবং সেখানে কিছু অসংগতি দেখতে পান।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি