আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান ইরান সংঘাতে রাশিয়া ও চীন বর্তমানে জড়িত বলে তিনি মনে করেন না। তবে দেশ দুটি যদি ইরানকে কোনো ধরনের সামরিক সহায়তা দেয় বা সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে তাদের জন্য এর পরিণতি “খুব খারাপ” হবে।
শুক্রবার (২৪ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সাম্প্রতিক বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন যে, চীন বা চীনা কোনো প্রতিষ্ঠান কোনো অবস্থাতেই ইরানকে অস্ত্র বিক্রি বা সরবরাহ করবে না।
ট্রাম্প আরও দাবি করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাকে একই ধরনের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, রাশিয়া ও চীন ইরানকে সহায়তা করছে বলে তিনি বিশ্বাস করেন না। তবে যদি তারা এতে জড়িয়ে পড়ে, “তাহলে সেটা তাদের জন্য খুবই খারাপ হবে এবং মোটেও তাদের স্বার্থের অনুকূলে হবে না।”
এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ইরানকে সম্ভাব্য রুশ সহায়তার অভিযোগ খতিয়ে দেখছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। যদিও এ বিষয়ে রাশিয়া আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। একই সঙ্গে ইরানের অস্ত্র সংগ্রহে সহায়তার অভিযোগে রাশিয়া ও চীনের কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্র আগে থেকেই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন