ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। জনগণের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টায় রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আয়োজিত তিন দিনব্যাপী ৩ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চীনের ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগ এবং ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সহযোগিতার ধারাবাহিকতায় স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে দুই দেশের যৌথ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখছে। অবকাঠামো উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি জানান, কোর্ট-নাটোর রোড থেকে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যাওয়ার সংযোগ সড়ক প্রশস্ত করতে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজশাহী সিটি করপোরেশন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষকে (আরডিএ) নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন কার্যক্রমের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিশেষ অনুদান বরাদ্দের আশ্বাস দেন ভূমিমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ দেশের শিশুদের হৃদরোগ নির্ণয় ও চিকিৎসা সেবাকে আরও কার্যকর ও সহজলভ্য করবে।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন