লগইন
প্রাইম টিভি
আপডেট : শনিবার, ২৫ জুলাই ২০২৬

এসআরএফবির সভাপতি হাবিব, সম্পাদক রাকিব নির্বাচিত

হাবিবুর রহমান ও মাহমুদ রাকিব

প্রাইম প্রতিবেদন

রাজধানীর পরীবাগে অনুষ্ঠিত শিপিং রিপোর্টার্স ফোরাম বাংলাদেশের (এসআরএফবি) দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে চ্যানেল ওয়ানের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে এখন টিভির মাহমুদ রাকিব নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত এ নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে বৈশাখী টিভির ফাহিম মোনায়েম ও বিটিভির মেজবাহ উল্লাহ শিমুল সমান সংখ্যক ভোট পাওয়ায় দুজনকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মাহবুব সৈকত (মাই টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সুমন (ভোরের ডাক), কোষাধ্যক্ষ বোরহান উদ্দিন (ঢাকা মেইল), দপ্তর সম্পাদক রাশিম মোল্লা (দৈনিক মানবজমিন) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আলম (কালবেলা)।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শামছুল ইসলাম (দৈনিক নয়া দিগন্ত), হরলাল রায় সাগর (ভোরের কাগজ), ফয়সাল আহাম্মেদ (দি বাংলাদেশ মেইল) এবং আশীষ কুমার সেন (দৈনিক জনতা)।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন। নির্বাচন কমিশনার ছিলেন ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং সাবেক সাধারণ সম্পাদক মহি উদ্দিন।

এর আগে বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এসআরএফবির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

এসআরএফবির সভাপতি হাবিব, সম্পাদক রাকিব নির্বাচিত

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

প্রাইম প্রতিবেদন

রাজধানীর পরীবাগে অনুষ্ঠিত শিপিং রিপোর্টার্স ফোরাম বাংলাদেশের (এসআরএফবি) দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে চ্যানেল ওয়ানের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে এখন টিভির মাহমুদ রাকিব নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত এ নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে বৈশাখী টিভির ফাহিম মোনায়েম ও বিটিভির মেজবাহ উল্লাহ শিমুল সমান সংখ্যক ভোট পাওয়ায় দুজনকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মাহবুব সৈকত (মাই টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সুমন (ভোরের ডাক), কোষাধ্যক্ষ বোরহান উদ্দিন (ঢাকা মেইল), দপ্তর সম্পাদক রাশিম মোল্লা (দৈনিক মানবজমিন) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আলম (কালবেলা)।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শামছুল ইসলাম (দৈনিক নয়া দিগন্ত), হরলাল রায় সাগর (ভোরের কাগজ), ফয়সাল আহাম্মেদ (দি বাংলাদেশ মেইল) এবং আশীষ কুমার সেন (দৈনিক জনতা)।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন। নির্বাচন কমিশনার ছিলেন ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং সাবেক সাধারণ সম্পাদক মহি উদ্দিন।

এর আগে বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এসআরএফবির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি