লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ২২ জুলাই ২০২৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া ও মাসব্যাপী কর্মসূচি শুরু

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় মাসব্যাপী নানা স্মারক কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

ঢাবি কেন্দ্রীয় মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অভ্যুত্থানে আত্মত্যাগকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত, চিকিৎসাধীন আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষনেতাসহ বিভিন্ন হলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ছাত্রদল নেতারা জানান, পুরো মাসজুড়ে তারা ক্যাম্পাসে শহীদদের স্মরণে বিশেষ স্মৃতিচারণ সভা, রক্তদান কর্মসূচি, আলোকচিত্র প্রদর্শনী এবং আহতদের সহায়তামূলক নানা কার্যক্রম পরিচালনা করবেন।

মাহফিল শেষে ছাত্রদল নেতৃবৃন্দ জানান, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক অর্জন ও শহীদদের আত্মত্যাগের আদর্শকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতেই তাদের এই মাসব্যাপী উদ্যোগ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া ও মাসব্যাপী কর্মসূচি শুরু

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি