প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ২২ জুলাই ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্র এবং নৌ-সামরিক সক্ষমতা লক্ষ্য করে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। তবে এই ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু শর্ত ও সীমাবদ্ধতা আরোপ করেছে দেশটি।

যুক্তরাজ্যের নতুন সরকার স্পষ্ট জানিয়েছে, মার্কিন বাহিনীকে কেবল ‘প্রতিরক্ষামূলক’ (Defensive) অভিযানের জন্য যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করা এবং পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে সমর্থন জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 ইন্ডিয়ান ওশানের ডিয়েগো গার্সিয়া (Diego Garcia) এবং ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড (RAF Fairford) ঘাঁটি মার্কিন বিমান বাহিনীর সামরিক কার্যক্রমে ব্যবহারের অনুমতির মধ্যে রয়েছে।

বেসামরিক অবকাঠামো, যেমন—ইরানের বিদ্যুৎকেন্দ্র বা সেতুতে মার্কিন আক্রমণের জন্য যুক্তরাজ্যের এসব ঘাঁটি ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

 ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্য সরাসরি এই আক্রমণে অংশ নেবে না। তবে যৌথ আত্মরক্ষার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা ব্রিটিশ নাগরিক ও মিত্রদের সুরক্ষায় এই ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গ্রিন পার্টি এবং লিবারেল ডেমোক্র্যাটসহ বিরোধী দলগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক নীতিতে সাহায্য করার মাধ্যমে যুক্তরাজ্যকে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে টেনে নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্র এবং নৌ-সামরিক সক্ষমতা লক্ষ্য করে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। তবে এই ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু শর্ত ও সীমাবদ্ধতা আরোপ করেছে দেশটি।

যুক্তরাজ্যের নতুন সরকার স্পষ্ট জানিয়েছে, মার্কিন বাহিনীকে কেবল ‘প্রতিরক্ষামূলক’ (Defensive) অভিযানের জন্য যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করা এবং পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে সমর্থন জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 ইন্ডিয়ান ওশানের ডিয়েগো গার্সিয়া (Diego Garcia) এবং ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড (RAF Fairford) ঘাঁটি মার্কিন বিমান বাহিনীর সামরিক কার্যক্রমে ব্যবহারের অনুমতির মধ্যে রয়েছে।

বেসামরিক অবকাঠামো, যেমন—ইরানের বিদ্যুৎকেন্দ্র বা সেতুতে মার্কিন আক্রমণের জন্য যুক্তরাজ্যের এসব ঘাঁটি ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

 ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্য সরাসরি এই আক্রমণে অংশ নেবে না। তবে যৌথ আত্মরক্ষার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা ব্রিটিশ নাগরিক ও মিত্রদের সুরক্ষায় এই ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গ্রিন পার্টি এবং লিবারেল ডেমোক্র্যাটসহ বিরোধী দলগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক নীতিতে সাহায্য করার মাধ্যমে যুক্তরাজ্যকে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে টেনে নেওয়া হচ্ছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি