পুলিশি হেফাজত থেকে পালিয়েও শেষ রক্ষা হলো না ডাকাতি মামলার আসামি মোঃ সম্রাট মন্ডলের (২৮)। ঘটনার মাত্র ৯ ঘণ্টার মধ্যে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ময়মনসিংহ থেকে তাকে পুনঃগ্রেপ্তার করা হয়েছে।
আজ (২১ জুলাই, ২০২৬) এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে গাজীপুর সদর থানা পুলিশ হেফাজত থেকে চতুরতার সাথে পালিয়ে যান আসামি সম্রাট। ঘটনা জানার পরপরই সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একাধিক চৌকস দল অভিযানে নামে। পলাতক আসামিকে ধরতে সাথে যুক্ত হয় র্যাব-১৪।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, ময়মনসিংহের সহায়তায় টানা ৯ ঘণ্টার যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহ থেকে সম্রাটকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারকৃত সম্রাট মন্ডল জামালপুর জেলার মাদারগঞ্জ থানার তাত্তাপাড়া এলাকার দুলাল মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগরীর গাছা থানার তারগাছ বড়বাড়ী এলাকায় বসবাস করে আসছিলেন।
বর্তমানে গ্রেপ্তারকৃত আসামি সদর থানা হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন