লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ইউনিফর্ম পরে দলীয় অনুষ্ঠানে যোগ দেওয়া সেই অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক: 

বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম পরিহিত অবস্থায় রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিযোগে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার।

সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২৯ এপ্রিল ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন মো. মনিরুজ্জামানের ভাই। তৎকালীন সময়ে তিনি ধানমন্ডিস্থ দলীয় কার্যালয়ে ভাইয়ের সঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পুলিশের অফিসিয়াল ইউনিফর্ম পরিহিত অবস্থায় উপস্থিত ছিলেন।

সরকারি পদে থেকে পুলিশি পোশাক পরে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ায় তার বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত আচরণ, নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা এবং বাহিনীর ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করার অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়।

পরবর্তীকালে ঘটনার তদন্তে আনীত অভিযোগসমূহ আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়। তদন্ত প্রতিবেদন এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সম্মতির ভিত্তিতে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা’ অনুযায়ী তাকে ‘বাধ্যতামূলক অবসর’ প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ১১ আগস্ট তিনি স্বেচ্ছায় অবসরে যাওয়ার জন্য আবেদন করেছিলেন। তবে বিভাগীয় তদন্ত ও শৃঙ্খলাজনিত প্রক্রিয়া শেষে সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ইউনিফর্ম পরে দলীয় অনুষ্ঠানে যোগ দেওয়া সেই অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসর

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক: 

বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম পরিহিত অবস্থায় রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিযোগে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার।

সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২৯ এপ্রিল ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন মো. মনিরুজ্জামানের ভাই। তৎকালীন সময়ে তিনি ধানমন্ডিস্থ দলীয় কার্যালয়ে ভাইয়ের সঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পুলিশের অফিসিয়াল ইউনিফর্ম পরিহিত অবস্থায় উপস্থিত ছিলেন।

সরকারি পদে থেকে পুলিশি পোশাক পরে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ায় তার বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত আচরণ, নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা এবং বাহিনীর ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করার অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়।

পরবর্তীকালে ঘটনার তদন্তে আনীত অভিযোগসমূহ আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়। তদন্ত প্রতিবেদন এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সম্মতির ভিত্তিতে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা’ অনুযায়ী তাকে ‘বাধ্যতামূলক অবসর’ প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ১১ আগস্ট তিনি স্বেচ্ছায় অবসরে যাওয়ার জন্য আবেদন করেছিলেন। তবে বিভাগীয় তদন্ত ও শৃঙ্খলাজনিত প্রক্রিয়া শেষে সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করল।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি