লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বাগেরহাটে  আদালত ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে বিচারপ্রার্থী সহ আহত পাঁচ। 

ছাদের পলেস্তারা খসে পড়ে

বাগেরহাটে জেলা ও দায়রা জজ আদালত ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে পাঁচ বিচারপ্রার্থী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।''

সোমবার (১৩ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের তিনতলা ভবনের নিচতলার বারান্দায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।;;;;

আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (হাকিমী) আদালতের কচুয়া এজলাসের সামনের বারান্দায় মামলার হাজিরা ও শুনানির অপেক্ষায় ছিলেন কয়েকজন বিচারপ্রার্থী। এ সময় হঠাৎ ছাদের একটি বড় অংশের পলেস্তারা খসে তাদের ওপর পড়ে। এতে ধুলাবালি ও ইটের টুকরোর আঘাতে পাঁচজন আহত হন।""'

আহত ব্যক্তিরা হলেন সুমন দাস (৪৫), হৃদয় হাওলাদার (২৬), হাবিবুল্লাহ শেখ (২৮), মো. ফিরোজ শেখ (৬৫) ও মোতালেব হোসেন (৪৮)।"""

দুর্ঘটনার খবর পেয়ে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকেরা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।""'

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শেখ আদনান হোসেন জানান, আহতদের শরীর ও মাথায় পলেস্তারার আঘাত লেগেছে। তবে তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়। সবাইকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।"""

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এম. এম. মাহবুব মোর্শেদ লালন বলেন, ‘আদালতের এই তিনতলা মূল ভবনটি বেশ পুরোনো। ভবনের বিভিন্ন দেওয়ালে ও ছাদে এরইমধ্যে বড় বড় ফাটল দেখা দিয়েছে। আজ বারান্দার ছাদ ধসে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটল। যেকোনো বড় ধরনের বিপর্যয় এড়াতে জরাজীর্ণ ভবনটি দ্রুত সংস্কার করতে আমরা সরকারের গণপূর্ত অধিদফতরকে লিখিত ও মৌখিকভাবে অনুরোধ জানিয়েছি।’''""";

নিয়মিত যাতায়াতকারী আইনজীবী ও বিচারপ্রার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় আদালত ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তারা দ্রুত ভবনটি সংস্কারের দাবি জানিয়েছেন।;;##

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

বাগেরহাটে  আদালত ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে বিচারপ্রার্থী সহ আহত পাঁচ। 

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

বাগেরহাটে জেলা ও দায়রা জজ আদালত ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে পাঁচ বিচারপ্রার্থী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।''

সোমবার (১৩ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের তিনতলা ভবনের নিচতলার বারান্দায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।;;;;

আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (হাকিমী) আদালতের কচুয়া এজলাসের সামনের বারান্দায় মামলার হাজিরা ও শুনানির অপেক্ষায় ছিলেন কয়েকজন বিচারপ্রার্থী। এ সময় হঠাৎ ছাদের একটি বড় অংশের পলেস্তারা খসে তাদের ওপর পড়ে। এতে ধুলাবালি ও ইটের টুকরোর আঘাতে পাঁচজন আহত হন।""'

আহত ব্যক্তিরা হলেন সুমন দাস (৪৫), হৃদয় হাওলাদার (২৬), হাবিবুল্লাহ শেখ (২৮), মো. ফিরোজ শেখ (৬৫) ও মোতালেব হোসেন (৪৮)।"""

দুর্ঘটনার খবর পেয়ে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকেরা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।""'

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শেখ আদনান হোসেন জানান, আহতদের শরীর ও মাথায় পলেস্তারার আঘাত লেগেছে। তবে তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়। সবাইকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।"""

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এম. এম. মাহবুব মোর্শেদ লালন বলেন, ‘আদালতের এই তিনতলা মূল ভবনটি বেশ পুরোনো। ভবনের বিভিন্ন দেওয়ালে ও ছাদে এরইমধ্যে বড় বড় ফাটল দেখা দিয়েছে। আজ বারান্দার ছাদ ধসে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটল। যেকোনো বড় ধরনের বিপর্যয় এড়াতে জরাজীর্ণ ভবনটি দ্রুত সংস্কার করতে আমরা সরকারের গণপূর্ত অধিদফতরকে লিখিত ও মৌখিকভাবে অনুরোধ জানিয়েছি।’''""";

নিয়মিত যাতায়াতকারী আইনজীবী ও বিচারপ্রার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় আদালত ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তারা দ্রুত ভবনটি সংস্কারের দাবি জানিয়েছেন।;;##

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি