প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ২৭ জুন ২০২৬

মোংলা নদীতে ২৪ ঘন্টা ২টি ফেরি চলাচলের উদ্বোধন

শনিবার  ২৬ জুন সকালে স্থায়ী বন্দর বাস স্ট্যান্ড সংলগ্ন ফেরি ঘাটে ফুল টাইম ফেরি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

২৪ ঘন্টা ফেরি চলাচলের এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস, বাগেরহাট সড়কন ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রামানিক, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সুমি, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার এবং গোলাম নুর জনি। 

উল্লেখ্য, ২০০৩ সালে মোংলা নদীতে ফেরি চলাচল শুরু হয়। সেই থেকে এ পর্যন্ত শুধু দিনে ও রাতের জোয়ারে সময় স্বল্প পরিসরে ফেরি চলতো। যাতে দুর্ভোগের সীমা ছিলনা এখানকার মানুষের। অবশেষে দীর্ঘ ২৩ বছর পর শনিবার সকাল থেকে নদীতে ২ টি ফেরি ২৪ ঘন্টা চলাচলের জন্য উদ্বোধন করা হয়েছে। 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম আরো বলেন, মোংলা নদীর উপর ঝুলন্ত সেতু হবে। সেই সেতু না হওয়া পর্যন্ত এ নদীতে ফুল টাইম দুইটি ফেরি চলাচল করবে। এতে এখানকার মানুষের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

মোংলা নদীতে ২৪ ঘন্টা ২টি ফেরি চলাচলের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

শনিবার  ২৬ জুন সকালে স্থায়ী বন্দর বাস স্ট্যান্ড সংলগ্ন ফেরি ঘাটে ফুল টাইম ফেরি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

২৪ ঘন্টা ফেরি চলাচলের এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস, বাগেরহাট সড়কন ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রামানিক, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সুমি, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার এবং গোলাম নুর জনি। 

উল্লেখ্য, ২০০৩ সালে মোংলা নদীতে ফেরি চলাচল শুরু হয়। সেই থেকে এ পর্যন্ত শুধু দিনে ও রাতের জোয়ারে সময় স্বল্প পরিসরে ফেরি চলতো। যাতে দুর্ভোগের সীমা ছিলনা এখানকার মানুষের। অবশেষে দীর্ঘ ২৩ বছর পর শনিবার সকাল থেকে নদীতে ২ টি ফেরি ২৪ ঘন্টা চলাচলের জন্য উদ্বোধন করা হয়েছে। 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম আরো বলেন, মোংলা নদীর উপর ঝুলন্ত সেতু হবে। সেই সেতু না হওয়া পর্যন্ত এ নদীতে ফুল টাইম দুইটি ফেরি চলাচল করবে। এতে এখানকার মানুষের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি