বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজঙ্গ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বৈলতলী এলাকায় মাত্র ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈলতলী এলাকায় ওই শিশুকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালানো হয়। বিষয়টি টের পেয়ে স্বজন ও স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এই বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। শিশুটিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপরাধের সাথে জড়িত আসামিকে ইতিমধ্যেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন