লগইন
প্রাইম টিভি
আপডেট : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রেপ্তার না করে বিপাকে ওসি; কি ঘটেছিল সেদিন?

আমি নিতে আসিনি, দিতে এসেছি আমতলীতে চেয়ারম্যান প্রার্থী হিরু

জজ কোর্টের সাবেক জিপি ও আওয়ামী  লীগ নেতা অ্যাডভোকেট শাহাবুদ্দিন গ্রেপ্তার

বাবার স্বপ্ন পূরণে অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডা. দিগন্ত

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুরে খামারের খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু আরও কয়েকটি গরু অসুস্থ

মোংলা পুলিশের হাতে ভুয়া র‍্যাব সদস্য আটক। 

ভুয়া র‍্যাব

বাগেরহাটের মোংলা ইপিজেড এলেকা থেকে এক ভুয়া র‍্যাব সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) থেকে তাকে আটক করে মোংলা থানার পুলিশ।

মোংলা থানার উপপরিদর্শক (এসআই) ইমামুল জানান, র‍্যাব সদস্য পরিচয় দিয়ে মোংলা ইপিজেডে প্রবেশ করেন আবুল হাসান (৩৫) নামে এক ব্যক্তি। পরে তিনি জিমলাইট নামের একটি কারখানায় গেলে কর্তৃপক্ষ তার পরিচয়পত্র দেখতে চায়। তিনি যে আইডি কার্ড দেখান, তাতে র‍্যাব সদস্য হিসেবে পরিচয় উল্লেখ ছিল।

বিষয়টি সন্দেহজনক মনে হলে জিমলাইট কারখানা কর্তৃপক্ষ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যদের খবর দেয়। এনএসআই সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, তিনি প্রকৃতপক্ষে র‍্যাবের সদস্য নন। পরে কারখানা কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ ভুয়া পরিচয়পত্রসহ তাকে আটক করে।

এসআই ইমামুল আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটক আবুল হাসান বাগেরহাটের রামপাল উপজেলার শিংগেড় বুনিয়া গ্রামের ইউছুপ আলী শেখের ছেলে। তিনি পেশায় একজন ইপিজেড শ্রমিক বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, ভুয়া পরিচয়পত্র তৈরি করে বিভিন্ন স্থানে সুবিধা আদায়ের চেষ্টা করতেন তিনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মোংলা পুলিশের হাতে ভুয়া র‍্যাব সদস্য আটক। 

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

বাগেরহাটের মোংলা ইপিজেড এলেকা থেকে এক ভুয়া র‍্যাব সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) থেকে তাকে আটক করে মোংলা থানার পুলিশ।

মোংলা থানার উপপরিদর্শক (এসআই) ইমামুল জানান, র‍্যাব সদস্য পরিচয় দিয়ে মোংলা ইপিজেডে প্রবেশ করেন আবুল হাসান (৩৫) নামে এক ব্যক্তি। পরে তিনি জিমলাইট নামের একটি কারখানায় গেলে কর্তৃপক্ষ তার পরিচয়পত্র দেখতে চায়। তিনি যে আইডি কার্ড দেখান, তাতে র‍্যাব সদস্য হিসেবে পরিচয় উল্লেখ ছিল।

বিষয়টি সন্দেহজনক মনে হলে জিমলাইট কারখানা কর্তৃপক্ষ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যদের খবর দেয়। এনএসআই সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, তিনি প্রকৃতপক্ষে র‍্যাবের সদস্য নন। পরে কারখানা কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ ভুয়া পরিচয়পত্রসহ তাকে আটক করে।

এসআই ইমামুল আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটক আবুল হাসান বাগেরহাটের রামপাল উপজেলার শিংগেড় বুনিয়া গ্রামের ইউছুপ আলী শেখের ছেলে। তিনি পেশায় একজন ইপিজেড শ্রমিক বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, ভুয়া পরিচয়পত্র তৈরি করে বিভিন্ন স্থানে সুবিধা আদায়ের চেষ্টা করতেন তিনি।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি