প্রাইম টিভি
আপডেট : সোমবার, ০১ জুন ২০২৬

রামপালে ইখলাস হত্যা মামলার প্রধান আসামী  গ্রেফতার। 

আসামি

বাগেরহাটের রামপালে  ইখলাস গাজী হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আসামি মাহমুদ শিকদার ওরফে মাইঝে শিকদারকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উপজেলার কুমলাই গাববুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ (১ জুন) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ মে (রবিবার) দুপুরে রামপাল সদর বাসস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে ইখলাস গাজীকে পিটিয়ে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় নিহতের ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত মাহমুদ শিকদার ওরফে মাইঝে শিকদার পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানতে পারে যে, আসামি কুমলাই গাববুনিয়া এলাকায় আত্মগোপন করে আছেন। এই তথ্যের ভিত্তিতে সেখানে দ্রুত অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়।

গতকালের ওই নির্মম হত্যাকাণ্ডের পর থেকেই রামপালের সাধারণ মানুষ ও নিহতের পরিবারের পক্ষ থেকে প্রধান আসামিসহ জড়িতদের গ্রেফতারের জোর দাবি জানানো আসছিল। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেফতার করায় স্থানীয় সচেতন মহল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন।

রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মাহমুদ শিকদার ওরফে মাইঝে শিকদারকে কঠোর পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই হত্যাকাণ্ডের সাথে আর কারা জড়িত ছিল, তা উদ্ঘাটন করার চেষ্টা চলছে। মামলার বাকি আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

রামপালে ইখলাস হত্যা মামলার প্রধান আসামী  গ্রেফতার। 

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

বাগেরহাটের রামপালে  ইখলাস গাজী হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আসামি মাহমুদ শিকদার ওরফে মাইঝে শিকদারকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উপজেলার কুমলাই গাববুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ (১ জুন) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ মে (রবিবার) দুপুরে রামপাল সদর বাসস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে ইখলাস গাজীকে পিটিয়ে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় নিহতের ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত মাহমুদ শিকদার ওরফে মাইঝে শিকদার পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানতে পারে যে, আসামি কুমলাই গাববুনিয়া এলাকায় আত্মগোপন করে আছেন। এই তথ্যের ভিত্তিতে সেখানে দ্রুত অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়।

গতকালের ওই নির্মম হত্যাকাণ্ডের পর থেকেই রামপালের সাধারণ মানুষ ও নিহতের পরিবারের পক্ষ থেকে প্রধান আসামিসহ জড়িতদের গ্রেফতারের জোর দাবি জানানো আসছিল। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেফতার করায় স্থানীয় সচেতন মহল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন।

রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মাহমুদ শিকদার ওরফে মাইঝে শিকদারকে কঠোর পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই হত্যাকাণ্ডের সাথে আর কারা জড়িত ছিল, তা উদ্ঘাটন করার চেষ্টা চলছে। মামলার বাকি আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি