লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

বাবার স্বপ্ন পূরণে অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডা. দিগন্ত

লালমনিরহাট সদর হাসপাতাল ও নবনির্মিত ভবন পরিদর্শন করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক |

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে এমপি ফখরুল ইসলামের ঝটিকা সফর, সেবার মান উন্নয়নে কঠোর নির্দেশ..

নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি বিশেষজ্ঞ ও সিজারের অভাবে প্রসূতিদের জীবন বিপন্ন

মোংলার জয়মনিতে বিনামূল্যে চিকিৎসা সেবা  ঔষধ বিতরণ করেছে কোস্ট গার্ড।

প্রাইম টিভির নরসিংদী প্রতিনিধি আমজাদ হোসেন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন; সবার দোয়া কামনা

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
মহাখালীর ডিএনসিসি হাসপাতালে হামের উপসর্গে আক্রান্ত শিশুর সঙ্গে মা। ছবি- ফাইল/ সমকাল

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মোট ৫৬৫ শিশুর মৃত্যু হলো।

গত একদিনে সারাদেশে আরও ৮২৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ শিশু হামের বিভিন্ন উপসর্গ নিয়ে মারা গেছে। এরমধ্যে ঢাকা বিভাগে হামের উপসর্গে ৩ শিশু, এবং সিলেট ও বরিশালে ১ জন করে শিশুর মৃত্যু হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে মোট ৬৭ হাজার ৯০৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি হয় ৫৪ হাজার ১৮২ শিশু। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫০ হাজার ৯২৬ শিশু। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে বাকি শিশুরা চিকিৎসাধীন।

চিকিৎসকরা শিশুদের সুরক্ষায় দ্রুত হামের টিকা নিশ্চিত করার এবং কোনো লক্ষণ দেখা দিলে অবিলম্বে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।

বিষয় : হামের উপসর্গ শিশুর মৃত্যু স্বাস্থ্য অধিদপ্তর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মোট ৫৬৫ শিশুর মৃত্যু হলো।

গত একদিনে সারাদেশে আরও ৮২৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ শিশু হামের বিভিন্ন উপসর্গ নিয়ে মারা গেছে। এরমধ্যে ঢাকা বিভাগে হামের উপসর্গে ৩ শিশু, এবং সিলেট ও বরিশালে ১ জন করে শিশুর মৃত্যু হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে মোট ৬৭ হাজার ৯০৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি হয় ৫৪ হাজার ১৮২ শিশু। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫০ হাজার ৯২৬ শিশু। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে বাকি শিশুরা চিকিৎসাধীন।

চিকিৎসকরা শিশুদের সুরক্ষায় দ্রুত হামের টিকা নিশ্চিত করার এবং কোনো লক্ষণ দেখা দিলে অবিলম্বে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি