প্রাইম টিভি
আপডেট : মঙ্গলবার, ২৬ মে ২০২৬

কন্যা শিশু হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

হাটহাজারীর চাঞ্চল্যকর কন্যা শিশু হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

হাটহাজারী থানার চাঞ্চল্যকর শিশু হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ ফয়সাল (১৯) কে গ্রেফতার করেছে হাটহাজারী থানা পুলিশ।

গত ২০শে মে ২০২৬ খ্রি. বিকাল সাড়ে ৩টায় এসআই রূপন নাথের নেতৃত্বে হাটহাজারী থানার একটি চৌকস আভিযানিক দল নরসিংদী জেলার রায়পুরা থানাধীন নিলক্ষী ইউনিয়নের টংকপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি জানায়, গত ২৬ মার্চ . হাটহাজারীর আমান বাজার এলাকার একটি তুলার গুদামে ভিক্টিমকে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করা হয়। পরবর্তীতে ভিক্টিম চিৎকার করলে আসামি ও তার সহযোগী মিলে তাকে নৃশংসভাবে হত্যা করে এবং লাশ গুদামের বস্তার নিচে লুকিয়ে রাখে।

ঘটনার পর আসামি বিভিন্ন স্থানে আত্মগোপন করে। তাকে গ্রেফতারের লক্ষ্যে হাটহাজারী থানা পুলিশ খাগড়াছড়ির মানিকছড়ি, কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে। সর্বশেষ টানা ৭২ ঘণ্টার অভিযানে নরসিংদী থেকে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। জবানবন্দিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অপর আসামিকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ এ ধরনের জঘন্য অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

কন্যা শিশু হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

হাটহাজারীর চাঞ্চল্যকর কন্যা শিশু হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

হাটহাজারী থানার চাঞ্চল্যকর শিশু হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ ফয়সাল (১৯) কে গ্রেফতার করেছে হাটহাজারী থানা পুলিশ।

গত ২০শে মে ২০২৬ খ্রি. বিকাল সাড়ে ৩টায় এসআই রূপন নাথের নেতৃত্বে হাটহাজারী থানার একটি চৌকস আভিযানিক দল নরসিংদী জেলার রায়পুরা থানাধীন নিলক্ষী ইউনিয়নের টংকপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি জানায়, গত ২৬ মার্চ . হাটহাজারীর আমান বাজার এলাকার একটি তুলার গুদামে ভিক্টিমকে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করা হয়। পরবর্তীতে ভিক্টিম চিৎকার করলে আসামি ও তার সহযোগী মিলে তাকে নৃশংসভাবে হত্যা করে এবং লাশ গুদামের বস্তার নিচে লুকিয়ে রাখে।

ঘটনার পর আসামি বিভিন্ন স্থানে আত্মগোপন করে। তাকে গ্রেফতারের লক্ষ্যে হাটহাজারী থানা পুলিশ খাগড়াছড়ির মানিকছড়ি, কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে। সর্বশেষ টানা ৭২ ঘণ্টার অভিযানে নরসিংদী থেকে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। জবানবন্দিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অপর আসামিকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ এ ধরনের জঘন্য অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি