লগইন
প্রাইম টিভি
আপডেট : শনিবার, ২৩ মে ২০২৬

মোংলায় পুলিশের অভিযানে দুই মাদক কারবারি ও এক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। 

মাদক কারবারি

বাগেরহাটের মোংলায় পৃথক অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে মোট ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মোংলা পোর্ট পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোংলা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই আরিফের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কবরস্থান রোড এলাকায় অভিযান চালিয়ে মো. সবুর হাওলাদার (২৬) নামে এক যুবককে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার আব্দুল বারেক হাওলাদারের ছেলে।

অন্যদিকে, পৃথক আরেক অভিযানে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালুর মাঠ এলাকা থেকে রবিউল ইসলাম (২৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। রবিউল ওই এলাকার হাকিম গাজীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মোংলায় পুলিশের অভিযানে দুই মাদক কারবারি ও এক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। 

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

বাগেরহাটের মোংলায় পৃথক অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে মোট ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মোংলা পোর্ট পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোংলা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই আরিফের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কবরস্থান রোড এলাকায় অভিযান চালিয়ে মো. সবুর হাওলাদার (২৬) নামে এক যুবককে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার আব্দুল বারেক হাওলাদারের ছেলে।

অন্যদিকে, পৃথক আরেক অভিযানে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালুর মাঠ এলাকা থেকে রবিউল ইসলাম (২৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। রবিউল ওই এলাকার হাকিম গাজীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি