প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

কমলাপুর স্টেডিয়ামে চরম অব্যবস্থাপনা: ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী, প্রশাসক বরখাস্ত

ডিএনসিসি ও সোসাইটির সম্মিলিত উদ্যোগে পরিচ্ছন্নতার পথে নিকুঞ্জ-টানপাড়া

চতুর্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক খেলাধুলা, মাঠেই হবে ব্যবহারিক মূল্যায়ন: ক্রীড়া প্রতিমন্ত্রী

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের স্মৃতি ও সংগ্রামের ইতিহাস

স্বাধীন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কর্নেল (অব.) অলির বক্তব্যের সমালোচনা করলেন রাশেদ খান, বিরোধী জোটে বিভক্তির দাবি

ঢামেক হাসপাতাল চত্বরে দুই অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এসএসসি পরীক্ষার্থীসহ দুজনের মৃত্যু ​

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এসএসসি পরীক্ষার্থীসহ দুজনের মৃত্যু

আনিসুল ইসলাম,গাজীপুর:

গাজীপুরের ধীরাশ্রম রেল স্টেশন এলাকায় মোবাইলে ‘ফ্রি-ফায়ার’ গেম খেলার সময় ট্রেনের নিচে কাটা পড়ে দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী 'তিস্তা এক্সপ্রেস' ট্রেনের নিচে তারা কাটা পড়েন।

নিহতরা হলেন স্থানীয় গিরাজা কিশোর (জিকে) উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী মো. নাঈম এবং একটি গ্যাস সিলিন্ডার দোকানের কর্মচারী আশিকুল। নাঈম ধীরাশ্রম এলাকায় তার খালার বাড়িতে থেকে পড়াশোনা করত।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে জরুরি কাজের কথা বলে মোবাইল ফোন নিয়ে বাসা থেকে বের হয় নাঈম। স্থানীয়রা জানান, ধীরাশ্রম রেল স্টেশনের পাশে রেললাইনে বসে তারা মোবাইলে গেম খেলছিলেন। হেডফোন কানে থাকায় ট্রেনের আওয়াজ শুনতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। রাত ১০টার দিকে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি তাদের ওপর দিয়ে চলে যায়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, রেললাইনে অসতর্কভাবে অবস্থান করার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঈদের আগমুহূর্তে এমন হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি এবং কিশোর-তরুণদের এমন ঝুঁকিপূর্ণ আচরণের বিরুদ্ধে ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এসএসসি পরীক্ষার্থীসহ দুজনের মৃত্যু ​

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এসএসসি পরীক্ষার্থীসহ দুজনের মৃত্যু

আনিসুল ইসলাম,গাজীপুর:

গাজীপুরের ধীরাশ্রম রেল স্টেশন এলাকায় মোবাইলে ‘ফ্রি-ফায়ার’ গেম খেলার সময় ট্রেনের নিচে কাটা পড়ে দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী 'তিস্তা এক্সপ্রেস' ট্রেনের নিচে তারা কাটা পড়েন।

নিহতরা হলেন স্থানীয় গিরাজা কিশোর (জিকে) উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী মো. নাঈম এবং একটি গ্যাস সিলিন্ডার দোকানের কর্মচারী আশিকুল। নাঈম ধীরাশ্রম এলাকায় তার খালার বাড়িতে থেকে পড়াশোনা করত।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে জরুরি কাজের কথা বলে মোবাইল ফোন নিয়ে বাসা থেকে বের হয় নাঈম। স্থানীয়রা জানান, ধীরাশ্রম রেল স্টেশনের পাশে রেললাইনে বসে তারা মোবাইলে গেম খেলছিলেন। হেডফোন কানে থাকায় ট্রেনের আওয়াজ শুনতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। রাত ১০টার দিকে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি তাদের ওপর দিয়ে চলে যায়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, রেললাইনে অসতর্কভাবে অবস্থান করার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঈদের আগমুহূর্তে এমন হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি এবং কিশোর-তরুণদের এমন ঝুঁকিপূর্ণ আচরণের বিরুদ্ধে ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি