রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ১২ বছর বয়সী শিশু মায়াকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার ১১ দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় ভুক্তভোগী পরিবারে তীব্র উদ্বেগ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অভিযুক্ত মো. ইমামুল হোসেন বাপ্পী (৩১) খিলক্ষেত থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি ছিলেন। অভিযোগ ওঠার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে সাংগঠনিকভাবে দলীয় পদ থেকে আজীবন বহিষ্কার করা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এখনো ধরা না পড়ায় ন্যায়বিচার নিয়ে সংশয় প্রকাশ করছেন শিশুটির পরিবার।মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির পালক পিতা মো. ওয়াদুদ মিয়া প্রকাশ সাগর মিয়া পেশায় সিএনজিচালক এবং মা নিকুঞ্জ-২-এর ১ নম্বর রোডে চা বিক্রি করেন। তাঁরা নিকুঞ্জের টানপাড়া জামতলার খ/১২৪ নম্বর টিনশেড বাড়িতে ভাড়া থাকেন। অভাব-অনটনের সংসারে হাড়ভাঙা পরিশ্রমের মধ্যেও প্রতিবন্ধী মেয়েটিই ছিল তাঁদের সবচেয়ে বড় আশ্রয় ও ভালোবাসার জায়গা।এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ১৮ নভেম্বর রাত আনুমানিক সাড়ে আটটার দিকে শিশুটির মা-বাবা কাজের প্রয়োজনে বাসার বাইরে ছিলেন। এই সুযোগে চকলেট ও টাকার প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত বাপ্পী। রাতে কাজ শেষে বাসায় ফিরে মা-বাবা মেয়েকে অসুস্থ ও বিপর্যস্ত অবস্থায় দেখতে পান। পরে জিজ্ঞাসাবাদে কান্নাজড়িত কণ্ঠে শিশুটি তার ওপর চালানো নির্যাতনের কথা জানায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয় এবং পরে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত ২০ নভেম্বর বিকেল সাড়ে পাঁচটায় শিশুটির পালক পিতা খিলক্ষেত থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা (মামলা নম্বর-১৫) দায়ের করেন।মামলা দায়েরের ১১ দিন অতিবাহিত হলেও আসামি গ্রেপ্তার না হওয়ায় গভীর অনিশ্চয়তা, হতাশা ও সংশয় প্রকাশ করেছেন শিশুটির পিতা ও মামলার বাদী মো. ওয়াদুদ মিয়া। তিনি বলেন, ‘আমার মেয়েটি শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। সে নিজের কষ্টটুকুও ঠিকমতো প্রকাশ করতে পারে না। তার সঙ্গে যে ভয়াবহ ঘটনা ঘটেছে, তা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। মামলা করার ১১ দিন পার হয়ে গেলেও পুলিশ এখনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা বিষয়টি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এখন সংশয় হচ্ছে, পুলিশ আদৌ আসামিকে গ্রেপ্তার করবে কি না। আমরা চাই, পুলিশ অতি দ্রুত তাকে গ্রেপ্তার করুক । আমরা আমাদের মেয়ের জন্য ন্যায়বিচার চাই।’
এদিকে ঘটনার পরপরই অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। শিশু ধর্ষণের অভিযোগ ওঠার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই মো. ইমামুল হোসেন বাপ্পীকে খিলক্ষেত থানা ছাত্রদলের সহসভাপতির পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। তবে স্থানীয় বাসিন্দাদের মতে, সাংগঠনিক বহিষ্কার একটি রাজনৈতিক সিদ্ধান্ত মাত্র; কিন্তু অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইনের আওতায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
এলাকাবাসীর দাবি, অভিযুক্ত বাপ্পীর বিরুদ্ধে নিকুঞ্জ এলাকায় অতীতেও নানা অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অনুযায়ী, দলীয় পরিচয় ও প্রভাব খাটিয়ে তিনি নিকুঞ্জের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে দোকান বসানো এবং সেখান থেকে চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। এ ছাড়া ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে অনলাইনে ২০ হাজার টাকার মাছ অর্ডার দিয়ে কিশোরগঞ্জের একটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে, যার পরিপ্রেক্ষিতে ওই প্রতিষ্ঠান প্রতারণার মামলা করেছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
পাশাপাশি প্রায়ই রাতে মদ্যপ অবস্থায় নিকুঞ্জের বিভিন্ন সড়কে বেপরোয়া আচরণের অভিযোগও করেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, এ বিষয়ে বিভিন্ন সময়ে খিলক্ষেত থানা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের কাছে অভিযোগ জানানো হলেও ভুক্তভোগীরা কোনো প্রতিকার পাননি। তবে অভিযুক্তের বিরুদ্ধে উত্থাপিত পূর্বের এসব অভিযোগ ও সংশ্লিষ্ট মামলার নথিপত্র স্বাধীনভাবে যাচাইসাপেক্ষ।
অন্যদিকে, গ্রেপ্তারে বিলম্বের বিষয়ে খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘অভিযুক্ত বাপ্পীকে ধরতে আমাদের আন্তরিকতার বিন্দুমাত্র কমতি নেই। নানা ধরনের আইনি উদ্যোগ আমাদের চলমান আছে। আমরা আশাবাদী, খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করতে পারব।’
পুলিশের পক্ষ থেকে এমন আশ্বাস পাওয়া গেলেও ১১ দিনেও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় স্থানীয় বাসিন্দারা দ্রুত এর বাস্তব প্রতিফলন দেখতে চান।
নিকুঞ্জের বাসিন্দাদের মতে, এই ঘটনা কেবল একটি পরিবারের ব্যক্তিগত বিচারপ্রার্থনার বিষয় নয়; বরং এটি একটি অসহায় ও প্রতিবন্ধী শিশুর নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের প্রশ্ন। রাজনৈতিক পরিচয়, সামাজিক প্রভাব কিংবা ক্ষমতার বলয় কোনোভাবেই আইনের প্রয়োগের পথে বাধা হতে পারে না।
তাঁদের দাবি, অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে এবং একই সঙ্গে শিশুটির যথাযথ চিকিৎসা, মানসিক পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তদন্তে অপরাধ প্রমাণিত হলে আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও জোর দাবি জানিয়েছেন তাঁরা।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন