লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আমি নিতে আসিনি, দিতে এসেছি আমতলীতে চেয়ারম্যান প্রার্থী হিরু

বাবার স্বপ্ন পূরণে অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডা. দিগন্ত

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুরে খামারের খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু আরও কয়েকটি গরু অসুস্থ

চাঁদপুরে মেঘনার নতুন চরে দুই ইউনিয়নের সীমানা নির্ধারণ, স্বস্তিতে জমির মালিকরা

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

কালিয়াকৈরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)-এর উদ্যোগে অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ  ও চশমা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দিনব্যাপী সংস্থাটির সফিপুর শাখা কার্যালয় প্রাঙ্গণে এ চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু ও সার্জারিসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র প্রদান করেন।

চিকিৎসাসেবা প্রদান করেন ডা. ফেরদৌসুর রহমান, ডা. আরিফ হোসনে, ডা. রাসেল সরকার, ডা. মেহেদী হাসান লিমন, ডা. নয়ন কুমার, ডা. ফজলুর রহমান ও ডা. হিমেল মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন পিএমকের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার নাসরিন আক্তার, জোনাল হিসাবরক্ষণ কর্মকর্তা মো. রহিদুল ইসলাম, সফিপুর শাখা ব্যবস্থাপক মো. সাইদুর রহমান, হিসাবরক্ষক গাউছুল আজম এবং সিনিয়র ক্রেডিট কর্মকর্তা মো. শাহাদাত হোসাইনসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা।

আয়োজকরা জানান, পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি স্বাস্থ্যসেবা কর্মসূচি পরিচালনা করে আসছে। ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠিত এ সংস্থাটি দেশের বিভিন্ন শাখার মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় নয়ারহাট জোনের সফিপুর শাখায় এ বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের আয়োজন করা হয়।

এ কর্মসূচির আওতায় রোগীদের বিনামূল্যে চিকিৎসকের ব্যবস্থাপত্র, প্রয়োজনীয় ওষুধ, চক্ষু রোগীদের পাওয়ারের চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হয়। পাশাপাশি মা ও শিশুস্বাস্থ্য সচেতনতা, গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ  প্রদানসহ বিভিন্ন স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।

পিএমকে কর্তৃপক্ষ জানায়, শাখার গ্রাহকসহ এলাকার মা ও শিশু এবং সব বয়সী অতিদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি বছর এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনাও রয়েছে তাদের।

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা পিএমকের প্রধান নির্বাহী কামরুন্নাহার, উপপ্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল এবং পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেলথ ডা. কাজী সুদীপ্তা কবিরের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

কালিয়াকৈরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি