ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত পটুয়াখালীর রাঙ্গাবালীর কৃষকরা। আগাম তরমুজ চাষের জন্য প্রস্তুত করা জমিতে জমেছে বৃষ্টির পানি। কোথাও তলিয়ে গেছে বীজতলা, আবার কোথাও পানিতে ডুবে রয়েছে সদ্য রোপণ করা চারা। কৃষকদের আশঙ্কা, বৃষ্টির পর হঠাৎ রোদ উঠলে জমে থাকা পানি গরম হয়ে নষ্ট হতে পারে তরমুজের চারা। এতে কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ।
যে জমিতে কয়েক দিন আগেও স্বপ্ন বুনছিলেন কৃষক, সেই জমিই এখন পানির নিচে। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে উপজেলার বিভিন্ন তরমুজখেতে। কোথাও তলিয়ে গেছে বীজতলা, আবার কোথাও পানিতে ডুবে রয়েছে সদ্য রোপণ করা তরমুজের চারা।মৌসুমের শুরুতেই এমন প্রতিকূল আবহাওয়ায় দিশেহারা কৃষকরা। আগাম তরমুজ চাষের জন্য জমি প্রস্তুত, বীজ ও চারা উৎপাদনে ইতোমধ্যে বিনিয়োগ করেছেন বিপুল অর্থ। কিন্তু টানা বৃষ্টিতে সেই বিনিয়োগ এখন অনিশ্চয়তার মুখে।
শুধু জলাবদ্ধতাই নয়, বৃষ্টির পর হঠাৎ রোদ উঠলেও নতুন বিপদের আশঙ্কা করছেন তারা। কৃষকদের ধারণা, জমে থাকা পানি রোদের তাপে গরম হয়ে গেলে তরমুজের চারার গোড়া পচে নষ্ট হতে পারে। এতে বাড়বে উৎপাদন খরচ, পিছিয়ে যেতে পারে চারা রোপণের সময়ও।
আগাম তরমুজের জন্য প্রস্তুত করা জমি ও বীজতলা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। বৃষ্টির পানিতে তলিয়ে থাকায় ব্যাহত হচ্ছে চারা উৎপাদন ও জমি প্রস্তুতের কাজ। কোথাও কোথাও চারাকে রোগবালাই থেকে রক্ষা করতে প্রয়োজনীয় পরিচর্যা ও কীটনাশক প্রয়োগ করছেন কৃষকরা। তাদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতিতে চারা নষ্ট হলে নতুন করে বীজতলা তৈরি ও চারা রোপণ করতে অন্তত ১৫ দিন সময় লাগতে পারে। এতে মৌসুমের শুরুতেই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে রাঙ্গাবালীতে আগাম তরমুজ চাষের লক্ষ্যমাত্রা রয়েছে এক হাজার হেক্টর জমিতে। এর মধ্যে ৮০ হেক্টর জমিতে ইতোমধ্যে চারা রোপণ করা হয়েছে। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টিতে বিভিন্ন এলাকার তরমুজখেত ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পেয়েছে কৃষি বিভাগ। ক্ষয়ক্ষতির বিষয়টি জেলা কৃষি অফিসকে জানানো হয়েছে। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, ফসলের ক্ষতি বাড়লে কোটি টাকার আর্থিক লোকসানের আশঙ্কা রয়েছে। এদিকে ফসলের ক্ষতি এড়াতে দ্রুত জমির পানি নিষ্কাশন, কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ এবং ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণের দাবি জানিয়েছেন চাষিরা। পাশাপাশি সরকারি প্রণোদনা ও সহজ শর্তে কৃষিঋণের ব্যবস্থারও আহ্বান জানিয়েছেন তারা।
মৌসুমের শুরুতেই বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আগাম তরমুজের জন্য প্রস্তুত করা জমি ও বীজতলা। জলাবদ্ধতার পাশাপাশি বৃষ্টির পর রোদ উঠলেও চারার ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এখন আবহাওয়া অনুকূলে আসা এবং দ্রুত প্রয়োজনীয় সহযোগিতা পাওয়ার অপেক্ষায় রয়েছেন তারা। তা না হলে সারা বছরের পরিশ্রম ও বিনিয়োগ পানিতে ভেসে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন