পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কাঠামো ১৭ হাজার টাকা ঘোষণা করার পরও সকালে সাভারের হেমায়েতপুরে মাঠে নামের শ্রমিকরা। মজুরি বোর্ডের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে তারা আন্দোলন শুরু করেন। এরপর পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শ্রমিকদের ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হন।
বুধবার সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে কাজ না করে কর্মবিরতি পালন শুরু করে। এসময় ওই এলাকার অধিকাংশ কারখানা ছুটি দিয়ে দেয়। এরপর সাড়ে আটটার দিকে পদ্মার মোড় এলাকাসহ বিভিন্ন পয়েন্টে জড়ো হতে থাকেন শ্রমিকরা। শুরুতে পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের সরে যেতে বলা হয়। কিন্তু তারা সড়ক ও অবরোধের চেষ্টা চালায়। এপর্যায়ে সকাল সোয়া নয়টার দিকে প্রথমে ট্যানারি রোডে থাকা শ্রমিকদের ধাওয়া দেয়, এরপর তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে। এসময় শ্রমিকদের ছুড়া ইটের আঘাতে এক পুলিশ সদস্য রক্তাক্ত আহত হয়েছেন।
এরপর পুলিশ আবার পদ্মার মোড় থেকে হেমায়েতপুর সড়কে জড়ো হওয়া শ্রমিকদের অনুরোধ করলে তারা সরে যায়। বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত আছে।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন