নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল গ্যারেজের পেছনে ইয়াবা সেবনরত অবস্থায় এক যুবককে হাতেনাতে আটক করেছে এপিসি।সোমবার ২৩ নভেম্বর সকাল ১১টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক সাজিদুল (২৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা বসবাস করে বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের এপিসি মো: আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে তাকে আটক করা হয়। পরে বিষয়টি সোনারগাঁ থানার অফিসার ইনচার্জকে ফোনে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে ফোর্স পাঠান। পরবর্তীতে আটককৃত সাজিদুলকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই সরকারি হাসপাতাল সকলের সম্পত্তি। এর রক্ষণাবেক্ষণ ও দেখভাল করা সকলের দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড যেন না ঘটে, সেজন্য সকলের সহযোগিতা ও সজাগ দৃষ্টি কামনা করা হয়েছে।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন